নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

সিরাজগঞ্জে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে শিশুসহ নিহত ৪

সিরাজগঞ্জে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত।

সিরাজগঞ্জ থেকে  : সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬ জন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের জেলার সলঙ্গা থানার পুকুরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির জানান, ঈদের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুকুরপাড় এলাকায় ঢাকা থেকে রাজশাহিগামি একটি পিকআপভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ও ট্রাকে থাকা এক শিশুসহ চারজন নিহত হয়। আহত হয় আরো অন্তত ৬ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরন করে। নিহতদের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় আনা হয়েছে।