মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ধর্ম গোপন করে মুসলিম তরুণীর সাথে প্রেম, বিয়ে, মুচলেকা দিয়ে তরুনকে বিদায়

ধর্ম গোপন করে মুসলিম তরুণীর সাথে প্রেম, বিয়ে, মুচলেকা দিয়ে তরুনকে বিদায়


নিজ ধর্ম গোপন করে মুসলিম তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তরুণ রবি দেবনাথ।তরুণ -তরুণী দুজনই ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।আর সেখানেই তাদের পরিচয়।আর ধর্ম গোপন করেই প্রেম চালিয়ে যান রবি।এরিমধ্য প্রেমিকাকে বিয়েও করেন রবি দেবনাথ।


ঈদে রবি দেবনাথ তার বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে বেড়াতে আসেন শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির লোকজনের কাছে তরুণের ধর্ম গোপনের বিষয়টি ধরা পড়ে যায়। মারধরের শিকার হয়ে গত শুক্রবার রাতে মুচলেকা দিয়ে রক্ষা পান তিনি। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে গাঙ্গাইল ইউনিয়নে।


হিন্দু ধর্মাবলম্বী তরুণের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায়।তার পিতার নাম অখিল দেবনাথ। 


তরুণীর পারিবারিক সুত্রে জানা যায়,রবি ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় চাকরি করতেন মুসলিম ওই তরুণী।আর সেখানেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে।


গত ২১ জুন রবি ধর্ম গোপন করে আট লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন তরুণীকে। ঈদের আগে গ্রামের বাড়িতে এসে বিয়ের কথা পরিবারকে জানান ওই তরুণী। পরিবারের লোকজন বরকে আসতে বলেন। 


গত বৃহস্পতিবার (২৯ জুন)ঈদের দিন দুপুরে রবি তাঁর বন্ধু হামিদুর ও তাঁর স্ত্রী লিপিকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। আপ্যায়নের সময় বন্ধু ও তাঁর স্ত্রীর কাছ থেকে জানা যায়,বর রবি হিন্দু ধর্মাবলম্বী। 


বিষয়টি এলাকায় জানাজানি হলে রবি দেবনাথ ক্ষমা চেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে যেতে চান। এলাকার লোকজন বরসহ তিনজনকেই আটকে রাখেন। গতকাল শুক্রবার রাতে তরুণীর পরিবারের কাছে মুচলেকা দিয়ে রক্ষা পান রবি দেবনাথ।


রবি দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘ধর্ম গোপন না করলে আমি হয়তো প্রেমিকাকে পেতাম না।’ তবে বিষয়টি মারাত্মক ভুল হয়েছে স্বীকার করে ক্ষমা চান তিনি।


এ বিষয়ে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন বলেন, ঘটনাটি জানতে পেরে প্রতারক রবির কাছ থেকে মুচলেকা আদায় করে বিদায় দেওয়া হয়েছে।

Tag
আরও খবর