দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সুশান্তের অভিশাপে ধ্বংস হবে বলিউড!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-09-2022 11:23:19 am

ফাইল ছবি

▪️ বিনোদন ডেস্ক 


বলিউডের এক দীর্ঘশ্বাসের নাম সুশান্ত সিং রাজপুত। দুই বছর হয়ে গেল তিনি নেই। মফস্বল থেকে উড়ে গিয়ে বলিউডে নিজেকে প্রতিষ্ঠার সংগ্রাম করছিলেন তিনি। বেশ কিছু ডায়নামিক চলচ্চিত্র ও চরিত্রে কাজ করে জয় করেছিলেন প্রশংসা ও জনপ্রিয়তা। অকালেই ঝরে গেছে তার প্রাণ। রহস্যময় এক করুণ মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল এক স্বপ্নবাজ যুবকের পথচলা।


তবে সুশান্তের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা। অভিনেতার পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের ছেলেকে। বলিউডের অনেক ব্যক্তি ও সিস্টেমকে তারা দোষারোপ করেন। তবে সুশান্তের খুনের ব্যাপারে কোনো প্রমাণ পায়নি ভারতের পুলিশ।




এদিকে সুযোগ পেলেই সুশান্তের মৃত্যুকে টেনে এনে বলিউডের নানা বিষয়কে ইঙ্গিত করেন অভিনেতার দিদি মিতু সিং। এবার তিনি নতুন মন্তব্য করে আবারও আলোচনায়। সুশান্তের দিদি দাবি করেছেন, তার ভাইয়ের অভিশাপেই বলিউড ধ্বংস হয়ে যাবে। কেন এ কথা বললেন তিনি? গেল দুই বছরে বলিউডের কোনো ছবিই দর্শকের মনে ধরছে না, সেজন্যই কি? আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ বিষয়টির দিকেই আঙুল তুলেছে।


গত ৯ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল থেকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি দেখার হিড়িক পড়েছে হলগুলোতে। প্রথমত, দুর্দান্ত ভিএফএক্স দেখার উত্তেজনা, সঙ্গে আলিয়া-রণবীর জুটির রসায়ন। অনেকদিন পর হিন্দি সিনেমার বাজারে যেন একটু সুবাতাস বইছে।


যদিও ছবিটি মুক্তির পর থেকেই মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ দেখে অনেক দর্শকই খুশি নন। তারা মন্দ প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমাটি নিয়ে। আর সেসব দেখেই কিছুটা ক্ষোভ নিয়ে মুখ খুললেন সুশান্তের দিদি।


একদিকে ভাই সুশান্তর ছবি অন্যপাশে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার একটি ছবি ভাগ করে নিয়ে তিনি পোস্টে লেখেন, ‘বলিউডকে ধ্বংস করার জন্য সুশান্তের ‘ব্রহ্মাস্ত্র’ই যথেষ্ট। এই দেশ সবসময় সভ্য ব্যবহার, সংস্কৃতি নিয়ে সতর্ক থেকেছে। সেখানে বলিউডের এমন অসৎ মানুষরা কীভাবে মুখ হয়ে উঠতে পারে। দিনের শেষে সত্যেরই জয় হয়।’


‘লাল সিংহ চড্ডা’ থেকে ‘ব্রহ্মাস্ত্র’--কোনো ছবি দেখেই খুশি নয় দর্শক। নেপথ্যে সুশান্তের ব্রহ্মাস্ত্র বলতে অভিশাপকেই হয়তো বোঝাতে চেয়েছেন অভিনেতা দিদি মিতু সিং।


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে