অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

মেট্রোরেল চলাচলে সময় বাড়ছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-07-2023 08:42:07 am


মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ছে। যদিও নতুন সময়সূচির এই সুবিধা সবাই পাবেন না। কেবল এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা শেষ দুটি ট্রেনে যাতায়াত করতে পারবেন। সিঙ্গেল জার্নি টিকেট দিয়ে ওই দুটি ট্রেনে চড়া যাবে না। 


এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঙ্গলবার উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।


এতে বলা হয়, শনিবার থেকে রাত সোয়া ৮টা এবং সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।


বর্তমানে সময়সূচিতে সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চলছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এর পরের ধাপে ৬, তারপর ১২ ঘণ্টা সময় বাড়ানো হয়। 


এখন সাড়ে ১২ ঘণ্টার সময়সূচিতে আসছে মেট্রোরেল।


গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর এটি সর্বসাধারণকে নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করে।


সে সময় মেট্রোরেল শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করতো। পরে পর্যায়ক্রমে পল্লবী স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন, মিরপুর-১০ স্টেশন, কাজীপাড়া ও মিরপুর ১১ এবং উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩১ মিনিট আগে