ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

কবিতা - 'রাত'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-09-2022 05:01:19 pm

ফাইল ছবি

◾রাত◾

কবি- শামীম হাসান



পৃথিবীর বুকে রাত নামে

বহু প্রতীক্ষিত সে রাত!

ক্লান্ত পাখি নীড়ে ফেরে,

ঘুমহীন চোখ কুপোকাত।


নব দম্পতি স্বর্গ সুখে

ঝাপটে ধরে তনু দ্বয়, 

ব্যর্থ প্রেমিক অশ্রু সিক্ত

নিদ নাহি তার নেত্রে রয়।


চোরেরা সব উঁকিঝুঁকি 

দিচ্ছে কেবল চারিদিক,

ডাকাতেরা অস্ত্র নিয়ে

চুপটি মেরে আছে ঠিক।


দূর প্রবাসে কপোত বসে

ভাবিছে তার ললনায়,

কপোতী হায় নিদ্রাহীন 

গুনছে যে রাত হতাশায়।


দুঃখী জনে কর্ম করে 

চোখ জ্বলে তার ঘুমে,

বেজায় সুখী মাতাল হয়ে

গিলছে দমে দমে।


দুঃখী মাতায় চিন্তা করে

সংসার চলবে কিসে,

রাতের মতো ভীষণ কালো 

জীবন যে তার ভাসে।


 যুগলপ্রেমের দূর আলাপন

বয়ে চলে নিশি ধরে,

স্বপ্ন সাজায় মিথ্যে আশায়

মৌ বনে কস ঝড়ে। 


নিশি চলে নিয়ম মেনে

ঘুম নাহি সবে যায়,

অন্ধকার এই নিশি চলে

নিদ্রাহীন তায়।


আরও খবর