পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর পুলিশ লাইন্স একাডেমির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৩৪ বস্তা চাউল উধাও

উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র ৩৪ বস্তা চাউল উধাও


সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নে বরাদ্দ আসে ১৪৩০ জনের নামে ১৪.৩০ টন চাউল। গত ২২জুন নির্ধারিত কার্ডের অনুকূলে বিতরন শেষে ৩৪ বস্তা চাউল বেঁচে যাওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পরে উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে অতিরিক্ত চাউলগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে রেখে দেয়া হয়। পরবর্তীতে গত ২৭জুন পিআইও এবং ট্যাগ অফিসারের অনুমতি ছাড়াই চেয়ারম্যান আব্দুস সালেক গোপনে ৩৪ বস্তা চাউল বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে ইউনিয়নবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র  চাউল আত্মসাতের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন উপকারভোগীরা। এ বিষয়ে ট্যাগ অফিসার আব্দুল আওয়ালের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ভিজিএফ’র চাউল বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা। এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টাতে এড়িয়ে যায় এবং সামনা সামনি কথা বলবে বলে জানান। এ বিষয়ে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে বার বার ফোন দিলেও পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন জানান, ভিজিএফ’র চাউল অবশ্যই তালিকাভুক্ত সাধারন মানুষের মধ্যে বিতরণ করার কথা। তবে জব্দ করা চাউল পিআইও কি উদ্দেশ্যে জব্দ করেছে বা কোথায় রেখেছেন এবং সে চাউল কি করা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর