ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগ ও সামাজিক বন ব্যবস্থাপনা কমিটি তিন প্লটের কলার বাগান কেটে সাবাড়

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে সামাজিক বনায়নের তিন প্লটের লাগানো কলার চারা কেটে সাবাড় করা হয়েছে। বন বিভাগ ও সামাজিক বন ব্যবস্থাপনা কমিটি এসব প্লটের কলার চারা কেটেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভুক্তভোগীরা বলেছে তাদের অনেক টাকা খরচ করে এসব কলা চারা আবাদ করেছিলেন। এতে তারা অনেক লোকসানে পড়ে গেলেন। তাদের অভিযোগ পুরো বন এলাকা জুড়ে এমন চাষাবাদ থাকলেও সে দিকে তাদের কোন নজড় পড়েনি। আর সামাজিক বনায়নের কমিটির লোকেরা বলছে প্লটের কলা লাগানোর কোন নিয়ম নেই, তাই তারা কেটেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দোখলা রেঞ্জের চুনিয়া এলাকায়।  

জানা যায়, সামাজিক বনায়নের প্লটের বরাদ্দ নিয়ে শোলাকুড়ি গ্রামের দীপু (২৮), ভোলন (৩৫) ও মধুপুরের মাসুদ (৫০) অংশিদারীদের কাছ থেকে প্লট লিজ নিয়ে অন্য সবার মতো আনারসের সাথে মাঝে মাঝে সর্বি কলার চারা লাগিয়ে ছিল। সামাজিক বনায়ন কমিটি মিটিং করে প্লটের কলার চারাগুলো কেটে দিয়েছে। 

৫ মাস বয়সী কলার চারাগুলো ভালোভাবে যতœ নেয়ার ফলে বেশ সতেজ ও প্রায় তিন চার ফুট লম্বা হয়েছিল। চারাগুলো কেটে ফেলায় চাষিরা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি চাষিদের। তাদের অভিযোগ এ রকম প্লটের অনেক কলার চারা রয়েছে, তাদের চারা কাটা হয়নি। অথচ অনেক খরচে গড়ে তোলা তাদের চারাগুলো কেটে ফেলল। 

প্লট মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি কলার চারার পেছনে তাদের প্রায় একশ টাকা খরচ হয়ে গেছে। এসব টাকা তারা ধার দেনাসহ বিভিন্নভাবে সংগ্রহ করে কলার চারা লাগিয়ে ছিলেন। কলার চারাগুলো এখন বেশ বড় সতেজ হয়ে উঠে ছিল। অল্পদিন পরেই কলা বের হবে। কিন্তু কোনো প্রকার ঘোষণা ছাড়াই তিনটি প্লটের প্রায় আড়াই হাজার কলার চারা তারা কেটে ফেলেছে। এতে তাদের অনেক ক্ষতি হয়েছে। 

তাদের অভিযোগ প্লটের চারা লাগানোর সময় বনবিভাগ কোনো প্রকার বাধা-নিষেধ করেননি। নিষেধ করলে তারা কলার চারা লাগাত  না। তাতে  এতো টাকা ক্ষতি হতো না। এমনটাই দাবি চাষিদের। চাষিরা বলেন, বন এলাকায় তো আরো এমন বাগানে কলার চারা রয়েছে, সেগুলো কাটা হচ্ছে না কেন? 

এসব তথ্য চাষী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে। 

 এ ব্যাপারে সামাজিক বনায়ন কমিটির সহ-সভাপতি  ইউলিয়াম দাজেল বলেন, কমিটির পক্ষ থেকে প্লট কলা লাগানো নিষেধ করা হলেও তারা না মেনে কলার চারা লাগিয়ে ছিল। কমিটির সিদ্ধান্ত মোতাবেক সবাইকে নিয়ে কলার চারা কাটা হয়েছে। তিনি জানান,পর্যায়ক্রমে তাদের বনায়নের সব বাগানের কলার চারা কাটা হবে। অন্য এলাকায় কে কি করলো তা তাদের দেখার বিষয় না। সামাজিক বনায়নে কলা লাগানোর কোন নিয়ম নেই। 

দোখলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, এটা সামাজিক বনায়ন ব্যবস্থা কমিটির বিষয়। তারাই করেছে তিনি কিছু জানেন না বলে জানান। 


Tag
আরও খবর