সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ফেসবুকে সফল কনটেন্ট নির্মাণের কৌশল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-07-2023 10:13:17 pm

অন্যান্য প্ল্যাটফর্মের মতো ফেসবুক কনটেন্টের মাধ্যমেও টাকা আয় করা সম্ভব। ফেসবুক কনটেন্ট তৈরি এবং মনিটাইজেশনের মাধ্যমে অনেকেই সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন। কনটেন্টের মধ্যে ভিডিও কনটেন্ট বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়। সৃজনশীলতা ও কৌশলের মাধ্যমে লাগাতার কনটেন্ট তৈরি এ ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি।


সফলভাবে ফেসবুকে কনটেন্ট নির্মাণ করতে খেয়াল রাখুন নিচের বিষয়গুলো-


◾ধারাবাহিকতা বজায় রাখা : নিয়মিত কনটেন্ট পোস্ট করুন। সবচেয়ে ভালো হয় যদি প্রতিদিনই পোস্ট করতে পারেন। ফলোয়ারদের ধরে রাখতে এবং ফেসবুক অ্যালগরিদমে কনটেন্ট ভাইরাল হতে নিয়মিত পোস্ট করা উচিত। পাশাপাশি ফেসবুক রিল ব্যবহার করুন। রিলের কনটেন্টগুলো সাধারণত পেজে অনেক নতুন দর্শক নিয়ে আসে। যা ফলোয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে সাধারণ ভিডিওর তুলনায় ফেসবুক লাইভের মাধ্যমে আরও বেশি আয় করতে পারেন। তাই নিয়মিত লাইভের ব্যবস্থা রাখুন।


◾ধৈর্য রাখুন : ফেসবুকে কনটেন্ট নির্মাণে সফল হতে বেশ সময় লাগে। এর জন্য কয়েক মাস, এমনকি বছর লেগে যাওয়াও খুবই স্বাভাবিক। তবে সঠিকভাবে সৃজনশীলতা ব্যবহার করে কৌশলগত উপায়ে নিয়মিত লেগে থাকলে সাফল্য অবশ্যই আসবে। তাই ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করুন, ভুলগুলো থেকে শিখুন, কনটেন্টগুলোর মান ক্রমাগত উন্নত করুন এবং আগে যারা সফল হয়েছেন তাদের থেকে শিখতে থাকুন।  


◾সংখ্যা ও পরিসংখ্যানের দিকে খেয়াল রাখুন : ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর ইনসাইটস টুলটি থেকে কনটেন্ট সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান দেখা যায়। কনটেন্টের ক্লিক-থ্রু রেট, এনগেজমেন্ট, নিয়মিত দর্শক কতজন, কোন বয়সের বা কোন এলাকার মানুষ বেশি দেখছে, কারা ১ মিনিটের বেশি দেখছে- এরকম সূক্ষ্ম বিষয়ও এখান থেকে দেখা যায়। এগুলোর সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে কনটেন্টের পারফরম্যান্স সম্পর্কে সামগ্রিক একটি ধারণা পাওয়া যায়। কনটেন্টে কী কী বিষয় রাখলে এবং কোন কনটেন্টগুলো মানুষ বেশি দেখছে তা এখান থেকে বোঝা যায়।


◾দর্শক বিশ্লেষণ : কনটেন্টের দর্শক কারা তা জানা গুরুত্বপূর্ণ। দর্শক কোন কোন কনটেন্ট দেখবে কিংবা আসলে কাদের জন্য কনটেন্ট তৈরি করবেন তা যদি না জানেন তাহলে একটি শক্তিশালী ফলোয়ার বেস তৈরি করতে পারবেন না। যে বিষয়গুলো দর্শকদের আগ্রহ তৈরি করে, তাদের কাছে পরিচিত এবং তাদের জীবনের সঙ্গে যায় সেগুলোর দিকে মনোযোগ দিন। 


◾ক্রিয়েটর স্টুডিওর ব্যবহার : ক্রিয়েটর স্টুডিও নানাভাবে সঠিক দিকনির্দেশনা দেবে। কী করা উচিত, কোনদিকে যাওয়া উচিত, সেগুলো এখান থেকেই বুঝতে পারবেন। ধরুন, কতজন ভিডিও ৫ সেকেন্ড দেখার পর ভিডিওটি এক মিনিট পর্যন্ত দেখেছেন। এরকম সূক্ষ্ম বিষয়ও এর মাধ্যমে দেখতে পারবেন। যা থেকে বুঝবেন, ভিডিওর জনপ্রিয়তা বাড়ানোর জন্য সেই প্রথম ৫ সেকেন্ডের মধ্যেই দর্শকের আগ্রহ ধরতে হবে। এ ছাড়া এতে আরও বিস্তৃত ধরনের অপশন রয়েছে। যেগুলো কৌশলগতভাবে নানারকম পদক্ষেপ নিতে সাহায্য করবে।

আরও খবর



696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

১৬৯ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১৭৫ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২৫৭ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৮৩ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে