মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে ২শত চারাগাছ বিতরণ

আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের  উদ্যোগে বিনামূল্যে ২শত চারাগাছ বিতরণ 



'একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ময়মনসিংহের নান্দাইলে বিনামূল্যে ২শত ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়েছে।


শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট কার্যালয়ে ১০ টি মাদ্রাসা,৫ টি মসজিদ ও বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে ২শত ফলদ,বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়।


মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালীউল্লাহ প্রধান অতিথি হিসেবে চারাগাছ বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন,ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ শফিকুল ইসলাম, ট্রাস্টের কো-অর্ডিনেটর মাওলানা তারিক জামিল,বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ বাবুল, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম,মসজিদের ইমাম প্রমুখ।


এসময় প্রধান অতিথি মো.ওয়ালীউল্লাহ বলেন, পরিবেশ সুরক্ষায় আমরা বিনামূল্যে চারাগাছ বিতরণ করেছি।এরমধ্যে ১০ টি মাদ্রাসায় ১শত চারা,৫টি মসজিদে ৫০ টি চারা ও বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে ৫০ টি চারাগাছ বিতরণ করা হয়।আগামী দুইমাস আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে চারাগাছ বিতরণ অব্যাহত রাখবো।

Tag
আরও খবর