নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


১৬ জুলাই (রবিবার) ঈদ এবং গ্রীষ্মাবকাশ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বাংলা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন  বলেন,  ঈদের ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু,  সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিয়া তালাত বলেন,  ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে খুব মিস করেছি।

ছুটির পর ক্যাম্পাসে এসে সবাইকে আবার কাছে পেয়ে আমি আনন্দিত।  সবার সঙ্গে কুশল বিনিময় করে দিনটি উদযাপন করছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী। ছুটির পর আজ শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পেয়েছে। বিশ্ববিদ্যালয় আপন ছন্দে সামনের পথে অগ্রসর হবে। ১৮ জুন (রবিবার) থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ছুটি শুরু হয়েছিল। উল্লেখ্য, ৯ জুলাই (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

Tag
আরও খবর