শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ম্যাচ ও সিরিজ সেরা সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-07-2023 07:00:58 pm

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ জয়ে বড় অবদান রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

সাকিবের অলরাউন্ড নৈপূন্যে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। 

এর আগে ২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হারে ৩-০ ব্যবধানে। 

গত বছর মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ড্র হয়।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় ১৭ ওভারে ১১৬ রান করে আফগানরা। 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১১৯ রান। দলের জয়ে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও আফিফ হোসেন। উদ্বোধনীতে তারা গড়েন ৬৭ রানের জুটি। 

এরপর মাত্র ৯ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় ৩ উইকেট। তবে তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। 

এই জয়ে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। দলের জয়ে বল হাতে ২ উইকেট আর ব্যাট হাতে অপরাজিত ১৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব।

এর আগে শুক্রবার প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানরা। টার্গেট তাড়ায় ১ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। 

দুই ম্যাচে ব্যাট হাতে ৩৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেন সাকিব। শুধু তাই নয়, অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে যোগ্যতার প্রমাণ রেখে সিরিজ সেরা হন সাকিব।

Tag
আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৫ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে