শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত ২

ছবি: দৈনিক দেশচিত্র



নারায়ণগঞ্জ চাষাড়ায় অদ্য সকাল ১০.৫০ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ২ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং ফায়ার সার্ভিসের কর্মী সহ বেশ কয়েক জন আহত হয়েছে।


অগ্নি নির্বাপন করার উদ্দেশ্যে সকাল ১০.৪০ মিনিটে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ফায়ার সার্ভিসের গাড়ি বের হয়। গাড়িগুলো নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া মোড়ে পৌছে দুইটি গাড়ি জ্যাম ও ট্রাফিক সিগন্যাল পেরিয়ে এগিয়ে গেলেও তৃতীয় গাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি "বাইতুল আমান" এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ ট্রান্সপোর্ট বাসকে ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। মূহুর্তেই ঘটে যায় দূর্বিষহ এক বেদনাবিধুর পরিবেশ। আনন্দ বাস ও প্রাইভেট কার আরও বেশ কতগুলো ছোটো গাড়িকে ধাক্কা দিলে আশেপাশের লোকজনও মারাত্মক ভাবে আহত হয়। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি।


এসময় ফায়ার সার্ভিস ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে আহতদের উদ্ধারে নেমে পড়েন। দেখা যায় চাকার নীচে পিষ্ট হয়ে ও গাড়ির ধাক্কায় ২ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকিদের উদ্ধার করে হসপিটালের উদ্দেশ্যে নেয়া হয়।  আহতের সংখ্যা আরও বেড়েই চলছে। 


জানা যায়, অগ্নিনির্বাপন করার কাজে দ্রুত ছুটে যাচ্ছিলো ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু হটাৎ তাদের মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 


আরও খবর