গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

শ্রীনগরে উদ্বোধন হলো শিল্প ও তাঁত মেলা

মুন্সিগঞ্জের শ্রীনগরে উদ্বোধন করা হয়েছে শিল্প ও তাঁত মেলা ২০২৩ । আজ ২৫ জুলাই মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে শ্রীনগর দোহার রোড পার্শ্বস্থ এম রহমান কমপ্লেক্স মার্কেটের পশ্চিম পাশের একটি স্থানে মাসব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বি চৌধুরী এমপি ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-গ্রন্থনা বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন পলাশ, বিকল্প ধারা শ্রীনগর উপজেলা শাখার নেতা জিল্লুর রহমান, আবদুল্লাহ আল মামুন, মেলা আয়োজক কতৃপক্ষের লোকজন সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


পরে এমপি মহোদয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্রেতা বিক্রেতাদের সাথে মত বিনিময় করেন । তিনি দেশীয় তাঁত পন্য উৎপাদন, বিপণন ও ব্যাবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন । দেশীয় তাঁত শিল্প রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান । মেলার স্টল সমূহে তাঁত পণ্য সহ আরো বিভিন্ন ধরণের পণ্য শোভা পাচ্ছে ।



আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৫০ মিনিট আগে