মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

রাশিয়াকে সমর্থন করায় উত্তর কোরিয়াকে পুতিনের ‘ধন্যবাদ’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোকে ‘দৃঢ় সমর্থন’ দেওয়ার জন্য এ ধন্যবাদ জানান তিনি। পুতিন বলেছেন, এ সমর্থন পশ্চিমা দেশগুলোকে মোকাবিলা করার জন্য দুই দেশকে সাহায্য করবে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেছেন পুতিন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ খবর জানিয়েছে।


পিয়ংইয়ংয়ের সমর্থনের বিষয়ে পুতিন বেশি কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, এটা ছিল বিশেষ সামরিক অভিযান। ইউক্রেনে আক্রমণকে রাশিয়া কথিত বিশেষ সামরিক অভিযান বলে দাবি করে আসছে।


কিন্তু গত বছর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে কয়েক মিলিয়ন রকেট এবং কামানোর গোলা বিক্রি করছে।


কেসিএনএর প্রতিবেদন অনুসারে পুতিন বলেছেন, আন্তর্জাতিক ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে সংহতি আমাদের সাধারণ স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে।


পুতিন আরও বলেছেন, যুদ্ধকালীন বন্ধুত্বের একটি ঐতিহাসিক গুণ আছে। এটি রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে একটি ভিত্তি হিসেবে কাজ করবে।



আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩১ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে