ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

সবাই সব কিছু করতে পারে না জীবনে।

সবাই সবকিছু পারে না

যারা ভাবে আমি সব কিছু পারি

তারা আর যাইহোক পারার দলে পরে না।

সবাই সহজ করে ভাবতে পারে না

যারা সহজ করে ভাবতে পারে

তাদের জীবনটা আবার সহজ হয় না।

সবাই অল্পতে খুশি হয় না

যারা অল্পতে খুশি হয়

তাদের কপালে আবার অল্পটাও জোটে না।

সবাই মন খুলে হাসতে পারে না

যারা মন খুলে হাসতে পারে 

তাদের হাসিটা আবার অভিনয় ছাড়া কিছুই না।

সবাই মনের প্রেমে পড়তে পারে না

যারা মনের প্রেমে পড়ে

তাদের প্রেম গুলো আবার গুরুত্ব পায় না।

সবাই টাকা-পয়সা, রূপ-যৌবনকে

উপেক্ষা করতে পারে না

যারা উপেক্ষা করতে পারে 

তাদেরকে আবার সঠিকভাবে কেউ

মূল্যায়ন করতে পারে না।

মানব জীবন বড্ড অদ্ভুত!

যার আশা যত কম তার পাওয়াটাও ততোটাই কম

আমরা যে যেমন ধারার তার কপালে তার বিপরীত ধারার মানুষটাই জোটে

এমনি করেই পাওয়া- না-পাওয়ার নানান হিসাব কষতে কষতে জীবনটা যায় কেটে।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag