গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

কবিতা- বোয়াল রাজার বিয়ে

Jakaria Ahmed ( Contributor )

প্রকাশের সময়: 01-08-2023 09:38:32 am

ছোটদের কবিতা: বোয়াল রাজার বিয়ে

কলমে: জাকারিয়া আহমেদ


মেঘ জমলো বৃষ্টি এলো ফুটলো কত ফুল;

বোয়াল রাজা এবার করবে বিয়ে হবে না কোনো ভুল।


সেনাপতি শিং ঢোল বাঁজালো রাজার হবে বিয়ে;

এই রাজ্যের সব প্রজারা 

আসবে উপহার নিয়ে।


দাওয়াত পেয়ে কাৎলা পুঁটিরা উঠলো সবাই মেতে,

বোয়াল রাজার বিয়ে দেখতে পারবে রাজপ্রসাদে যেতে।


ঢোল বাঁজাবে রুই,গান গাবে ব্যাঙ,

মেঘলা সন্ধ্যায় বিয়ে শুরু,গানের আওয়াজ ঘ্যাঙ ঘ্যাঙ।


পুঁটি এলো টেংরা এলো এবার এলো টাকি,

এক এক করে সবাই এলো গজাল আসা বাকি।


আংটি আনলো মালা আনলো কেউ আনলো না মিষ্টি ভরা হাড়ি;

স্বর্ণ-রৌপ্যে খুশি না হয়ে রাজা করলো ভীষণ আড়ি।


রাজার আড়িতে নাঁচ-গান থামলো,দৌড়ে এসে বার্তা দিলো কই,

ঢোল বাঁজাও গাও গান,চেয়ে দেখ গজাল মিষ্টি নিয়ে আসছে ঐ।


চিংড়ি উঠে নাঁচতে শুরু করলো ব্যাঙ ধরলো গান,

বোয়াল রাজা হাসছে খিলখিলিয়ে ভাঙছে তার অভিমান।

Tag
আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২১ ঘন্টা ৫৬ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪০ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে