জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর বগুলাকান্দি আলোর দিশা সংলাপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না -রবি ভিসি ড.শাহ আজম


 ১৭ সেপ্টেম্বর (শনিবার) ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ সামিট-২০২২ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না।


তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে যুব সম্প্রদায় বাংলাদেশের উন্নয়নের কাজে যুক্ত হয়েছে সেটি ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বড়ো অর্জন। সংগঠনটি মুক্তিযুদ্ধের পক্ষে যুবকদের নিয়ে কাজ করে দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার, জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি, আইসিটির বিস্তার এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা যায়-- এগুলো নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। 


রবি উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধে যুবকদের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও পূর্ণবাসন কার্যক্রম সম্পাদন যুবকদের অসীম ক্ষমতাকে মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, নতুন বিশ্বপরিস্থিতে চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশকে একটি নতুন যুদ্ধের সম্মুখীন করেছে। যে যুবকটি ল্যাপটপ হাতে নিয়ে বাংলাদেশকে পরিচিত করেছে, নতুন মার্কেট খুঁজে বেড়াচ্ছে, সৃষ্টি করছে কর্মসংস্থান এবং এগিয়ে নিচ্ছে প্রবৃদ্ধিকে, সে যুবককে আমি বীরের মর্যাদা দিতে চাই।


উপাচার্য মহোদয় আরও বলেন, যুবকদের মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। এ কথাটি মনে রাখতে হবে যে, দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির অর্থবহ হতে পারে না। তিনি বলেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার এই চেতনা ভুলে গেলে আমাদের চলবে না। আমরা যদি এই চেতনাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি তাহলেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন করা সম্ভব হবে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য আরমা দত্ত এবং সংসদ সদস্য এ এফ এম ফখরুল ইমাম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক আজহারুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন  ডিওয়াইডিএফ- প্রধান নির্বাহী  সংগঠক অমিও প্রাপন চক্রবর্তী।

Tag
আরও খবর