গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

সাংবাদিক ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জবিসাসের মানববন্ধন



 কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রুদ্র ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) সদস্যরা।


রবিবার (৭ আগস্ট) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।


জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, সংবাদ যদি মিথ্যা সংবাদ হয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট মিডিয়া হাউজে প্রতিবাদ লিপি কিংবা আইনী প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ প্রশাসনিক ক্ষমতাবলে কোন কারণ দর্শানো বাদেই ওই শিক্ষার্থীকে বহিস্কার করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার অপব্যবহারসহ শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন উপাচার্য। অতিদ্রুত ওই শিক্ষার্থীর বহিস্কার প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।


সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম বলেন, দুর্নীতি একেতো অপরাধ, তার উপর দুর্নীতির পক্ষে বক্তব্য দিয়ে কুবি উপাচার্য বেআইনি কাজ করেছেন। তারই চাকরিচ্যুত হওয়া উচিত ছিল। পক্ষান্তরে তিনি সাংবাদিককে বহিষ্কার করে অন্যায় করেছেন।


উল্লেখ্য, গত ৩১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন দুর্নীতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। পরে তাঁর বক্তব্য উদ্ধৃত করে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, উপাচার্যের বক্তব্যকে ‘বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য প্রচারে’র অভিযোগে সংশ্লিষ্ট সংবাদকর্মী ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কার করা হয়।

আরও খবর