গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ

লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত থাকায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সতর্ক সংকেত থকায়  লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


সোমবার (৭ আগস্ট) সকালবেলা বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর ভোলা নদীবন্দর কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। 


তিনি আরো  জানান, বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় সতর্কসংকেত থাকায় নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। নিরাপত্তার কারণে ভোলা সদর উপজেলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী রুটের সব লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।


তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই রুটের সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে।


এদিকে সাগরে সতর্কসংকেত ও বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখনও চলছে। উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

আরও খবর