বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

শীর্ষ জেনারেলকে বরখাস্ত, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিম জং উনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2023 07:30:51 am

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর শীর্ষ জেনারেল পাক সু ইলকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পাশাপাশি অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সামরিক মহড়া সম্প্রসারণ এবং যুদ্ধের সম্ভাবনার প্রস্তুতির আহ্বান জানিয়েছেন তিনি।


দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।


স্থানীয় সময় বুধবার রাতে দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশনের একটি বৈঠকে এসব নির্দেশ দেন কিম। বৈঠকে উত্তর কোরিয়ার শত্রুদের ঠেকাতে পাল্টা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানায় কেসিএনএ। তবে শত্রুদের না প্রকাশ করেনি বার্তাসংস্থাটি।


আল জাজিরা জানায়, সেনাবাহিনীর শীর্ষ জেনারেল পাক সু ইলকে বরখাস্ত করায় তার পদে স্থলাভিষিক্ত করা হয়েছে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রি ইয়ং গিলকে। প্রায় সাত মাস সেনাবাহিনীর শীর্ষ জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন পাক সু ইল।


কেসিএনএ জানায়, কিম এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের মধ্যে বৈঠকের মূল বিষয় ছিল যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী আঘাত হানার উপায় বের করা। প্রতিবেদনে আরও বলা হয়, অস্ত্র তৈরির শিল্প প্রতিষ্ঠানগুলোকে যুদ্ধের বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক উৎপাদনে বৃদ্ধির আহ্বান জানিয়েছেন কিম। 


যুক্তরাষ্ট্র অবশ্য উত্তর কোরিয়াকে ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে কামান, রকেট এবং ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে। তবে রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় দেশই এসব দাবি অস্বীকার করেছে।


রিপোর্টে বলা হয়েছে, কিম তার বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার লক্ষ্যে দেশটির সর্বাধুনিক অস্ত্র ও সরঞ্জাম দিয়ে মহড়া চালানোর আহ্বানও জানিয়েছেন।


আল জাজিরা জানায়, উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা দিবসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর মিলিশিয়া কুচকাওয়াজ করবে পিয়ংইয়ং। অন্যদিকে আগামী ২১ এবং ২৪ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আর এই ধরনের মহড়াকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে থাকে উত্তর কোরিয়া।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে