ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চার দিনের সফরে ঢাকায় আসছেন দুই মা‌র্কিন কং‌গ্রেসম্যান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2023 10:16:40 am

চার দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরা‌ষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক। আগামী শ‌নিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা।


পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূট‌নৈ‌তিক সূ‌ত্রে জানা গে‌ছে, চার দিনের সফরে কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌নের পাশাপা‌শি রাজনৈতিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন তারা।


পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জানান, যুক্তরা‌ষ্ট্রের দুই কং‌গ্রেস সদস্যের মধ্যে এড কেইস ডেমোক্র্যাট পার্টির সদস্য। আরেক কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক রিপাবলিকান পার্টির।


বুধবার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন গণমাধ্যম‌কে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকা‌রের উদ্যোগে তারা এখা‌নে এসে দেখ‌বেন দেশ‌টির অর্থায়ন কীভাবে কাজে লাগানো হ‌চ্ছে। রো‌হিঙ্গা‌দের অর্থায়ন নি‌য়ে চলমান সংকট নি‌য়ে নতুন কো‌নো পদ‌ক্ষেপ নেয়া যায় কি না, সে‌ বিষ‌য়ে তারা স‌রেজ‌মি‌নে রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন কর‌বেন।


দুই মা‌র্কিন কংগ্রেস সদস্যের সফ‌রের কারণ জান‌তে চাইলে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, তারা মূলত রো‌হিঙ্গা ইস্যুতে বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। তারা রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন কর‌বেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তা‌দের বৈঠক হ‌বে।


তবে অন্যান্য সূত্র ও কূট‌নৈ‌তিক সূত্রমতে, বাংলা‌দে‌শে সফ‌রে দুই মা‌র্কিন কং‌গ্রেস সদস্য রাজ‌নৈ‌তিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা‌দের স‌ঙ্গে বৈঠকে বস‌বেন। নির্বাচনসহ বাংলা‌দে‌শের সা‌র্বিক রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি সম্পর্কে জান‌তে চাইবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে