ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জামালপুর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল, আব্দুল্লাহ


আগামী এক বছরের জন্য জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি পাবিপ্রবি'র ২৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী এ এস শাকিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোমেন। 




বুধবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৪ সংগঠনটির উপদেষ্টামন্ডলীদের সাক্ষরিত একটি বিবৃতিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংঠনকে সাবলীল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন বলেন - জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি পাবিপ্রবিতে সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় উপদেষ্টা মন্ডলীর সম্মানিত শিক্ষক মহোদয়, সকল সিনিয়র ভাই এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করছি। জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি-পাবিপ্রবি, পাবনার বুকে একখন্ড জামালপুরিয়ানদের নিয়ে গঠিত, এই সংগঠনের মাধ্যমে আমরা জামালপুরের সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই সাথে আমার জামালপুরের শ্রদ্ধেয় বড় ভাই ও শিক্ষকদের সাথে পরিচিত হতে পেরেছি এবং বিভিন্ন প্রয়োজনে আমি তাদের কে পাশে পেয়েছি। জীবনে চলার পথে তারা আমার অনুপ্রেরণায় থাকবেন। এ সংগঠনকে আমি আমার হৃদয়ে লালন করি, আর এ সংগঠনের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। ইনশাআল্লাহ বড় ভাইদের দিক নির্দেশনা মোতাবেক আমি সংগঠনের সার্বিক দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত রাখবো। 




সংগঠনটি সভাপতি শাকিল জানান - নবনির্বাচিত সভাপতি শুভেচ্ছা বক্তব্যে জানান - জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতিতে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি উপদেষ্টামন্ডলীদের, কৃতজ্ঞতা জানাই সদ্য বিদায়ী সভাপতি হাবিবুল্লাহ ভাই এবং সাবেক সভাপতি জাহাঙ্গীর ভাই এবং সাবেক সহ-সভাপতি মামুন ভাইসহ সকল সিনিয়র ভাইদের প্রতি। সেই সাথে এখানে আমার বেশকিছু দায়িত্বের সৃষ্টি হয়েছে। জামালপুর জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগীতা করাই হবে আমার প্রধান লক্ষ্য। সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি। সবার সহযোগীতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে। পাবিপ্রবিতে একটা আদর্শ সমিতি হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ।

আরও খবর