বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-08-2023 04:26:18 pm

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে অন্য সেনা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। এছাড়া অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সামরিক মহড়া সম্প্রসারণ এবং সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এসব তথ্য দিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে বসেছিলেন কিম। সেখানেই এই পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। ওই বৈঠকে কিম জানান যে, উত্তর কোরিয়ার শত্রুদের কাউকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। তবে তার দেশের শত্রু কারা উত্তর কোরিয়ার নেতা তাদের নাম উল্লেখ করেননি।


তিনি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানানোর পাশাপাশি অস্ত্রের উৎপাদন ও সামরিক মহড়ায় জোর দেয়ার নির্দেশ দেন।


বৈঠকে কিম জং উন তার দেশের ‘চিফ অফ জেনারেল স্টাফ’ পাক সুইলকে বরখাস্ত করেন। তার জায়গায় ওই পদে দায়িত্ব দেয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রি ইয়ং গিলকে। তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গিল দায়িত্ব সামলাবেন কি না, তা স্পষ্ট নয়। কী কারণে পাক সুইলকে বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি।


গত সপ্তাহেই কারখানায় গিয়ে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশ দেন উত্তর কোরিয়ার নেতা কিম। তিনি কেন হঠাৎ অস্ত্র তৈরিতে জোর দিয়েছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 


সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, রাশিয়াকে অস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া। যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়া সেই দাবি অস্বীকার করেছে।


সূত্র : আল-জাজিরা

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে