চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার উদাত্ত আহবান-অধ্যাপক মুজিবুর রহমান।

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 14-08-2023 08:26:33 am



বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অবিলম্বে মুক্তি দিয়ে তাঁর পরিবারের তত্ত্বাবধানে মুক্ত পরিবেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার এবং তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৪ আগস্ট নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-


“বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৩ আগস্ট বিকালে হার্টে প্রচ- ব্যাথা অনুভব করেন। প্রথমে তাঁকে গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও পরিস্থিতির অবনতি হওয়ার কারণে রাতেই তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অসুস্থতার খবরে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। তাঁর অসুস্থতার খবরে তাঁর পরিবার-পরিজন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ গোটা জাতি গভীরভাবে উদ্বিগ্ন।


প্রায় ৮৪ বছর বয়স্ক আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হার্টে পাঁচটি রিং পরানো হয়েছে। তিনি দীর্ঘ দিন যাবত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন। এ ছাড়াও তিনি পায়ের গিড়ায় ব্যাথাসহ বার্ধক্যজনিত নানান জটিল রোগে আক্রান্ত। অপরের সাহায্য ছাড়া তিনি একাকি হাঁটা-চলা ও উঠা-বসা কোনোটাই করতে পারেন না। এ মতাবস্থায় মানবিক কারণে তাঁকে মুক্তি দিয়ে নিজ পরিবারের তত্ত্বাবধানে মুক্ত পরিবেশে দেশে অথবা বিদেশে তাঁকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া উচিত।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবিক কারণে মুক্তি দিয়ে তাঁর পরিবারের তত্ত্বাবধানে তাঁর পছন্দ অনুযায়ী মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেশবাসী এবং প্রবাসে বিশেষ করে মক্কা-মদিনায় অবস্থানরত ভাই-বোনদের প্রতি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।

Tag
আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৫ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে