কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে ফুটপাত দখল করে রাস্তায় জমজমাট ব্যবসা জনগণের ভোগান্তির শেষ নেই।

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 15-08-2023 05:39:41 am



চট্টগ্রাম নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, চকবাজার, নিউ মার্কেট, বহদ্দারহাট, ২ নাং গেইড, জিইসি মোড়, আন্দরকিল্লা সহ বিভিন্ন এলাকায় ফুটপাতের অধিকাংশই হকারদের দখলে চলে গেছে। রীতিমতো ফুটপাতকেই মার্কেট বানিয়ে ফেলেছে তারা। তাদের কারণে বড় বড় মার্কেট গুলোতে কাস্টমার শুন্য।


ভ্রাম্যমাণ দোকানগুলোতে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে জুতা, কাপড়, ইলেকট্রনিক্স সামগ্রীসহ খাবারও। অনেক স্থানে ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপরে চৌকি বসিয়ে চলছে জমজমাট ব্যবসা।


ফলে একদিকে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে, অপরদিকে বাড়ছে যানজট। পথচারীদের কেনাকাটার সুযোগে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে হকার উচ্ছেদ অভিযান চললেও দিন কয়েক পর তা আবারও আগের রূপে ফিরে আসে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেয়া হলেও শৃঙ্খলায় ফিরতে আগ্রহ নেই হকারদের।


চসিক সূত্র জানায়, ফুটপাতে ব্যবসা করা ২০ হাজার হকারের জন্য নীতিমালা করা হয়েছে। তারা কে কোন এলাকায় ব্যবসা করবেন, কীভাবে ব্যবসা করবেন এবং কোন প্রক্রিয়া অনুসরণ করে এ ব্যবসা চলবে তা আছে নীতিমালায়। সড়ক ধরে শহরের সব ফুটপাতের তালিকাও করা হয়েছে। কিছু হকারকে প্রাথমিকভাবে দেয়া হয়েছে পরিচয়পত্র। এক এলাকার হকার যাতে আরেক এলাকায় গিয়ে ব্যবসা করতে না পারে, সে জন্য পরিচয়পত্রে অনুমোদিত এলাকার নামও উলেস্নখ করা হয়।


মূল রাস্তার ওপর কিংবা ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে তাদের সুনির্দিষ্ট জায়গায় ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি দেয়া হয়। শর্ত অনুযায়ী, কোনো এলাকায় তাদের স্থায়ী কোনো স্থাপনা থাকবে না। নির্ধারিত সময় শেষে ব্যবসার স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেবেন হকাররাই। কাজের সুবিধার্থে যে ভ্যানে ব্যবসা করবেন, নাম্বারিং করা হবে সেই ভ্যানগাড়িরও।


চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের তথ্য অনুযায়ী, নগরে হকার রয়েছে প্রায় ২০ হাজার। এ সংগঠনের নিয়ন্ত্রণে আছে ৩টি সংগঠন। এগুলো হলো- চট্টগ্রাম হকার্স লীগ, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতি ও চট্টগ্রাম ফুটপাত হকার সমিতি। এর বাইরেও রয়েছে আরও ৫ হাজার ভাসমান হকার। তারা বিভিন্ন গাড়িতে করে এবং অস্থায়ী দোকান সাজিয়ে পণ্য বিক্রি করেন।

Tag
আরও খবর