বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

আজকাল ও জীবন | রিম্পা ষড়ংগী

আজ ভালোলাগা, কাল প্রিয়জন 

প্রয়োজন বনে যায়। 

হয়ত আগামী নিছক ভ্রান্তি- 

প্রয়োজনে পাশে চায়। 

আজকের কেউ, কাল সে আপন, 

পর-ও যে হতে পারে 

দুনিয়ায় কিছু চিরকাল নয় 

সময়ের অনুসারে। 

তবুও জীবন একলা চলায় 

কখনো যে যায় দমে 

মননের ঘরে নিছকই একক

অনুভূত ক্রমে ক্রমে। 

ভালোলাগা আর ভালোবাসা বলে 

হয়ত কিছুই নেই 

তবু মায়া আর স্মৃতি পিছুটান 

আবেগটা জাগাবেই। 

আসলে আবেগই নিত্য সত্য 

যতই ক্ষণস্থায়ী 

সেখানেই যত ভালোলাগা থাকে, 

কেবলই অন্তর শায়ী। 

জগতে সত্য জীবন -মৃত্যু 

পথ চলা-টিকে থাকা 

কখনো লড়াই নিজের সঙ্গে 

কখনো সাজিয়ে রাখা। 

ভালো মন্দের জীবন জেনেছে 

ভালো থাকবার সুখ 

কিছু আশা আর প্রত্যাশা ঘিরে 

চেষ্টা জীবন্মুখ। 




রিম্পা ষড়ংগী 

কবি, 

কলকাতা, ভারত। 

আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৭ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে