মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শিবচরে বিভিন্ন কর্মসূচী দিয়ে শোক দিবস পালিত।

শিবচরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে 

মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও দলের বিভিন্ন  অঙ্গ সংগঠনের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে দিবসটি পালন করা হয়।

জানা যায়,১৫'ই আগষ্ট দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় কালো ব্যাচ ধারন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পরে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা, যুব ঋন বিতরন ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এদিন বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল ৯ টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের কালো ব্যাচ ধারন শেষে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। 

পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান নের্তৃবৃন্দ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে শোক র‌্যালী বের করা হয়। শোক র‌্যালীটি ৭১ সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নের্তৃবৃন্দ। পরে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও এদিন শিবচর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, প্রেস ক্লাব, দূর্নীতি প্রতিরোধ কমিটি, শিক্ষক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন স্থানে গনভোজ আয়োজন করা হয়।

অনুষ্ঠানগুলোতে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম,ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিয়াজুর রহমান,ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।'

Tag
আরও খবর