বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

সাবিনাদের বেতন বাড়লো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2023 04:11:56 am

অবশেষে বেতন বাড়লো বাংলাদেশ নারী ফুটবলারদের। ম্যাচ ফি থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে করে আসছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। গত সেপ্টেম্বর থেকে যে দাবি করছিলেন নারীরা, তা দশ মাস পর আলোর মুখ দেখল।


বুধবার (১৬ আগস্ট) নারী ফুটবলারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নারী ফুটবলারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।


বাফুফের সাধারণ সম্পাদক ইমরান তুষার জানিয়েছেন, ৩১ জনকে চুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে। চারটি ক্যাটাগরিতে তারা বেতন পাবেন। সেই তালিকা সন্ধ্যায় প্রকাশ করেছে বাফুফে।


জানা যায়, সাবিনাসহ ১৫ ফুটবলারকে মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেবে বাফুফে। ১০ জনের বেতন ৩০ হাজার টাকা করে। বাকি ৬ ফুটবলারের ৪ জনের ২০, ২ জনের বেতন ১৮ হাজার। অধিনায়ক সাবিনা খাতুন আগে বেতন পেতেন ২০ হাজার। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে।


বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, অভিনন্দন সাবিনা, অভিনন্দন নারী দল। আমি মনে করি, তোমরা সবাই খুশি। চুক্তি খুবই সাধারণ। ওরা আমার কাছে যা যা চেয়েছিল, ওদের চিঠির সবকিছুই দিয়েছি। একটা জিনিস দিতে পারিনি, সেটা হচ্ছে ঈদ বোনাস। ফুটবলে ঈদ বোনাস, ক্রিসমাস বোনাস বলে কোনো কিছু নাই। ওইটা ছাড়া ম্যাচ ফি, বেতন বাড়ানো, বিদেশ ট্রিপ সব কাভার করেছি।


তিনি আরো বলেন, পারিশ্রমিকের সংস্থান হওয়ার পথটাও খুব সাধারণ। আমাদের মেয়েদের কিছু ফিফা স্পন্সর আছে। সব দিক কার্টেল করে এখানে নিয়ে এসেছি; খেলোয়াড়দের খুশি রাখতে হবে। আমি পারলে এটা ডাবল করে দিতাম। মেয়াদ মাত্র ৬ মাসের। নবায়নের সুযোগ আছে। পারফরম্যান্সের ওপর নির্ভর করে নবায়ন হবে। এখানে ব্যক্তিগত পছন্দ, অপছন্দের বিষয় নেই, যদি পারফরম্যান্স উন্নতি হয়, তাহলে বাড়বে, না হলে আরেকজন (উপরের পুলে) ঢুকে যাবে, সে পাবে।


ফেডারেশন দাবি মেনে নেয়ায় সাবিনাদের মুখেও তৃপ্তির হাসি।

আরও খবর


6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৭ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৩ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে