বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

সামাজিক-সম্প্রীতির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদসহ সমাজের অসংগতি রুখতে হবে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, সামাজিক-সম্প্রীতির মাধ্যমে সহিংসতা, সন্ত্রাসবাদ, ধর্মীয় উগ্রবাদসহ সমাজের অসংগতি রুখতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সামাজিক-সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় সামজিক অস্থিরতা। যে দেশে সামাজিক বন্ধন মজবুদ, সেই দেশ অর্থনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের শিখরে আহরোণ করেছে। দেশ থেকে সন্ত্রাসবাদ, সহিংসতা, ধর্মীয় উগ্রতা রুখতে জননেত্রী শেখ হাসিনা সরকার নানা পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করে চলেছে। এজন্য সমাজ থেকে এসব অসংগতি দূর করতে পুলিশিং কমিটি গঠনসহ সামজিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা-সেমিনার করা হচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার ওসি নূর-ই আলম সিদ্দীকি, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শেখর চন্দ্র রায়, আব্দুল হামিদ সরদার, জেলা পরিষদের সাবেক সদস্য গৌতম চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য প্রমূখ।
এর আগে মণিরামপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
আরও খবর