প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

প্রতিদিন বিকেলে অন্তত দুই ঘণ্টা শিক্ষার্থীদের খেলা করা উচিত : রাবি ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০ শে আগস্ট  (রবিবার) থেকে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এদিন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আন্তঃবিভাগ গেমস সাবকমিটির সভাপতি কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আন্তঃবিভাগ গেমস সাবকমিটির সদস্যবৃন্দ, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার উদ্বোধন করে উপাচার্য বলেন, সুস্থ দেহে সুন্দর মন গড়তে সকল শিক্ষার্থীর নিয়মিত খেলাধুলা করা উচিত। কেননা সুস্থ দেহ না থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। তাই অন্তত বিকেলে দুই ঘন্টা শিক্ষার্থীদের খেলাধুলা করা দরকার। সেজন্য বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম ও স্টেডিয়ামসহ খেলার মাঠে প্রয়োজনীয় ব্যবস্থা আছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলে শিক্ষার্থীরা বিভিন্ন অর্জন বয়ে আনবে সেই প্রত্যাশা করেন। শিক্ষার্থীদের শুধুমাত্র প্রযুক্তির একঘেয়েমিতা থেকে বের হয়ে খেলাধুলোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, খেলাধুলায় এই বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ফিরে আনতে সক্ষম হচ্ছে। একটা দীর্ঘ সময় এই বিশ্ববিদ্যালয়ে তেমন খেলাধুলার আয়োজন ছিল না। জিমনেসিয়াম জরাজীর্ণ ছিল। কিন্তু বর্তমান প্রশাসনের উদ্যোগে পুনরায় খেলাধুলার পরিবেশ তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এটা সত্যই আনন্দের। এই ধারাবাহিকতা জারি রাখার প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কোষাধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা বেশি বেশি খেলাধুলায় মনোযোগ দিয়ে মানসিক বিকাশ সাধন করবে এবং নানা অর্জন দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে। একই সঙ্গে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলবে এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৬টি বিভাগের দল অংশগ্রহণ করছে। ২৬ আগস্ট বিকেলে রাবি জিমনেসিয়ামে প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।

আরও খবর