ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

কুবির ফার্মেসী বিভাগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ফাইল ছবি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের দিনব্যাপী নানান আয়োজন সম্পূর্ণ হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বিশ্ব ফার্মাসিষ্ট দিবস পালন, নবীনবরণ ও প্রবীণ বিদায় এবং হেল্প পিপল গেট ওয়েল প্রতিপাদ্যে সেমিনার। 



আজ রবিবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিষ্ট দিবস উপলক্ষে এক র‍্যালির মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সূচনা হয় এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ময়নামতি অডিটেরিয়ামে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ও প্রভাষক বিদ্যুৎ কুমার সরকারের সঞ্চালনায় নবীনবরণ ও প্রবীণ বিদায় এবং সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও ট্রেজারার ড. মোঃ আসাদুজ্জামান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা লিমিটেডের জিএম মোঃ ওবাইদুল ইসলাম  । 


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, আমি বিশ্বাস করি বিজ্ঞান শিক্ষা ও এর সাথে সম্পর্কিত মানুষদের ছাড়া কোন বিশ্ববিদ্যালয়, দেশ ও পৃথিবী সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমাদের প্রয়োজন অনেক বেশি বিজ্ঞানী, আমাদের প্রয়োজন অনেক বেশি ফার্মাসিষ্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমি এখানে যতদিন রয়েছি একাডেমিক কোয়ালিটিতে সর্বদা আমার অধিক গুরুত্ব থাকবে।  


ট্রেজারার ড. মোঃ আসাদুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেন আমরা ফার্মেসীতে পড়াশোনা করি? কেনই বা পড়াশোনা করব? সেটা সবার আগে আমাদের অনুধাবন ও ধারন করতে হবে। করোনার সময় জাতি বুঝতে পেরেছে একজন ফার্মাসিষ্ট কতটা গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতে জনগণকে মেডিসিন সম্পর্কে সচেতন করার দায়িত্ব আপনাদের।  


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।


আরও খবর