ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

এক ম্যাচ খেলেই পাকিস্তানে টাইগাররা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2023 01:55:25 am

হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই হারের ফলে টাইগারদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুপার ফোরে খেলার স্বপ্ন কঠিন হয়ে গেছে। সুপার ফোরের টিকিট পেতে হলে নানা রকমের সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে সাকিব আল হাসানের দল। এই সমীকরণের প্রথম শর্ত, পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে।


আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে। তাই পাকিস্তানে যেতে ক্যান্ডি থেকে বাসে করে কলম্বোয় পৌঁছেছে টাইগাররা। সেখান থেকে বিকেল ৪টার চাটার্ড ফ্লাইটে লাহোরের উদ্দেশ্যে রওনা দেবেন সাকিব-মুশফিকরা।


গতকাল পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায় সাকিবের দল। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারালেও ৬৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই বন্দরে তরী ভেড়ায় লঙ্কানরা।


তাই এখন সমর্থকদের মনে প্রশ্ন জাগছে, আফগানিস্তানের বিপক্ষে জিতলেই কি শেষ রক্ষা হবে বাংলাদেশের? যদিও রশিদ খানদের বিপক্ষে জিতলেও পার হতে হবে অনেক ‘যদি-কিন্তু’র বাধা। কারণ, ‘বি’ গ্রুপ থেকে সেরা চারে যেতে হলে আফগানদের হারানোই শুধু যথেষ্ট নয়, অনেক বড় ব্যবধানে জয়ও প্রয়োজন হবে।


যদি গ্রুপের তিন দলই একটি করে ম্যাচ জিতে নেয়, তাহলে পয়েন্ট সমান হয়ে গেলে পরের পর্বে যাওয়ার টিকিট হয়ে উঠবে রানরেটে। সেখানে এশিয়া কাপের শুরুতেই বেশ পিছিয়ে যাওয়ায় সেরা চারও অনিশ্চিত টিম টাইগার্সের জন্য।


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও ব্যাট হাতে ৮৯ রানের লড়াকু এক ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটার এখনও সুপার ফোরে খেলার ব্যাপারে আশাবাদী। তাই এখন পরের ম্যাচ নিয়েই ভাবছেন শান্ত।


তিনি বলেন, ‘অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। তবে এত দূর চিন্তা না করে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই খেলব। ম্যাচটা যদি জিতি, তাহলে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা তখনই দেখা যাবে।’

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে