অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি


ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা অফিসে ইউএনও এর সাথে সাক্ষাতের জন্য কয়েকজন তরুণ অপেক্ষমান। সচারচর অফিস প্রাঙ্গনে সংঘবদ্ধ তরুণদের এমন দৃশ্য দেখা যায় না। ইউএনও এর কাছে তাদের আসার আগমন জানলাম এক অসহায় ভূমিহীন পরিবারের জন্য একটি সরকারি ঘর বরাদ্দের আবেদন নিয়ে। তাদের পরিচয় তারা " ঈশ্বরগঞ্জ পরিবার" নামে সংগঠনের প্রতিনিধিদল । যতটুকু বুঝলাম ইউএনও বেশ সদয় ও কর্মঠ। কেননা তরুণ এই প্রতিনিধি দলের সাথে আলোচনা করার জন্য নিজ এসিল্যান্ড মহোদয়কে সঙ্গে নিলেন। প্রশাসনের এমন গুরুত্ব দেয়া নিশ্চয়ই এই তরুণদের আরেকটি অনুপ্রেরণার নাম। প্রশাসন ও তরুণদের সমন্বয়ের গুরুত্ব বুঝাতে এতক্ষন আলোকপাত করলাম। 


এরকম হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারুণ্যের মানবিকতা বার্তা ছড়িয়ে দিচ্ছে রাজীব, রাজু, নয়ন সহ সংগঠনটির প্রতিটি সদস্য। "ঈশ্বরগঞ্জ পরিবার" সংগঠনের কাজগুলো পরিচালিত হচ্ছে মূলত দুইভাবে। একটি অনলাইন ভিত্তিক আরেকটি অফলাইন ভিত্তিক।


যেমন একজন একটি বিষয় সম্পর্কে জানতে চান, তখন এই ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। তারপর এ বিষয়ে জ্ঞাত কারো কাছ থেকে তথ্য সংগ্রহ করে পোস্টকারীর কাছে পৌছানো। আবার এমনও হয় কোনো অসহায় ব্যক্তির জন্য অর্থের জোগাড় করা হয়। ফেসবুক যে মানুষের এত উপকারে আসতে পারে তার বাস্তব প্রমাণ দিচ্ছে " ঈশ্বরগঞ্জ পরিবার" প্ল্যাটফর্মটি।


এখন আসি এদের অফলাইন ভিত্তিক কাজ সমূহে। শীতার্থদের কম্বল বিতরণ, এতিম শিশুদের পড়াশোনা,ঈদ সামগ্রী বিতরণ, ঘর নির্মাণ থেকে শুরু করে আরো বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত রেখে মনের খোরাক জোগায় সংগঠনের প্রতিটি তরুণ সক্রিয় কর্মী। সংগঠনের মুখপাত্র রাজীব কাছে এমন মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখার মূলমন্ত্র জানতে চাইলে তিনি জানান ," মানুষের পাশে এসে দাঁড়ানোর আত্মতৃপ্তির মায়ায় পড়ে গিয়েছি, কর্মব্যস্ত জীবনে প্রবেশ করলেও সেই মায়ার কারণে ফিরে আসি বারবার। আমাদের প্রতিটি সদস্যের বয়সের পার্থক্য কিছুটা হলেও মানবিকতার বার্তা ছড়াতে আমরা যেন এক সূত্রে গাথা। 


প্রতিবন্ধকতা ও সংগঠনটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, " আমরা যেহেতু সবাই কোন না কোনভাবে শিক্ষার্থী, সেই দিক থেকে আমাদের আর্থিক ফান্ড তেমন আশানুরূপ নয়। আমাদের সাধ আছে অনেক কিছু করার। বিগত বছরগুলোর মতো উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে সরকারের বিভিন্ন প্রকল্পকে সাহযোগিতা করতে পারব ও মানব সেবার আত্মতৃপ্তি পাব।


সত্যিই তো মানুষ মানুষের জন্য । তাইতো মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে গোটা কয়েক সংঘবদ্ধ তরুণ। তারাই তো একদিন নির্মাণ করবে মানবতার আধার সোনার বাংলা ।


আরও খবর