স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বানিয়াচংয়ের নতুন ইউএনও উত্তম কুমার দাশ


বানিয়াচংয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শীঘ্রই যোগদান করবেন সুনামগঞ্জ থেকে পদায়নকৃত উত্তম কুমার দাশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়।


উত্তম কুমার দাশ ইতিপূর্বে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় সুনামের সহিত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এর আগে তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ির সিলেটের সুনামগঞ্জ জেলায়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও ১ ছেলে সন্তানের জনক।


উত্তম কুমার দাশ জানান , ইউএনও হিসেবে বানিয়াচং আমার ১ম কর্মস্থল। আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন উত্তম কুমার দাশ।

Tag
আরও খবর