ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

হানিমুন থেকে ফিরে সুখবর দিলেন ফারিণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-09-2023 02:38:48 am

শোবিজের ব্যস্ত নায়িকা তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই সাবলীল অভিনয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন এই অভিনেত্রী। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গেও।


বরাবরই খুব হালকা সাজেই দেখা যায় ফারিণকে। এমনকি কিছুদিন আগেও নিজের বিয়েতে হালকা মেকাপেই নেটিজেনদের নজর কাড়েন লাস্যময়ী এই অভিনেত্রী।


কিন্তু হঠাৎ করেই বিয়ে তারপর স্বল্প সময়ের জন্য হানিমুনে এবং শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করেছিলেন তিনি। তবে দেশে ফিরেছেন ফারিণ। আর ফিরে এসেই সুসংবাদ দিলেন সবাইকে।


এ বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল কলকাতায় ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি। সে সময়েই তিনি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব তার হাতে আছে।


এরই প্রেক্ষিতে প্রায় ফারিণ জানালেন, কলকাতার আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিপ্লব গোস্বামীর পরিচালনায় ‘পাত্রী চাই’ এই শিরোনামের ছবিটির চিত্রনাট্যও তার নিজের। জানা যায়, আলো চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে।


এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, চিত্রনাট্য এতো সুন্দর যে একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি আমাকে। দারুণ একটি গল্প। প্রথম পড়াতিই আমার খুব পছন্দ হয়ে যায়। এর ফলে আমি এক কথায় রাজি হয়ে যাই।


জানা গেছে, আগামী ৩০ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। তবে একটানা নয়, মাঝে একটা বিরতি দিয়ে নভেম্বরে শেষ হবে এ সিনেমার শুটিং। এতে ফারিণের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অর্জন চক্রবর্তী। আরও আছেন সব্যসাচী চক্রবর্তী, মমতা শংকর প্রমুখ।

আরও খবর
6b05364914e05-241126010129.webp
অভিনেতা সোহেল খান আর নেই

৩ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে


6b028f37a7401-221126124407.webp
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৫ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে




6aefc1c2dec96-081126062642.webp
বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া!

২০ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে



6aec23aa11aef-051126123522.webp
পরীমনি জামিন নিতে আদালতে

২২ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে