বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

ভোরের আলো ফুটতেই যমুনার তীরে হাক ডাকে শুরু হয় মাছের নিলাম

ভোরের আলো ফুটতেই যমুনার তীরে হাক ডাকে শুরু হয় মাছের নিলাম

যমুনা বিধত সিরাজগঞ্জ জেলা আর নদীর বড় বড় মাছের জন্য অনেকটাই খ্যাতি রয়েছে এই জেলাটির। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই যমুনার বিভিন্ন চর ও মাঝ নদী থেকে পারে আসতে শুরু করে জেলেদের মাছের নৌকা। আর ভোরের আলো ফুটতেই ক্রেতাদের হাক ডাকে শুরু হয় মাছের নিলাম। যমুনা নদীর পারে নিদিষ্ট কোনো মৎস্য আড়ত না থাকায় সিরাজগঞ্জের মতি সাহেবের বাঁশ ঘাট এলাকায় রাস্তার পাশেই ২৫ বছর ধরে বসে মাছের এই বাজার।এখানে নদীর বোয়াল, চিতল, আইড়, চিংড়ি, ট্যাংরা, গুলশা, গোচই, বাইলা, পুঁটিসহ নানা রকমের ছোট মাছ নিয়ে ভোর থেকেই হাঁক-ডাক মুখরিত হয়ে ওঠে মাছের এই বাজার। এছাড়াও আশপাশের বেশ কিছু জায়গায় খন্ড খন্ড ভাবে বসে এই মাছের বাজার। ঢাকা সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে মাছ কিনতে ভিড় করে খুচরা ক্রেতা পাইকাররা সহ হোটেল ব্যবসায়ী,ও সাধারণ মানুষ, এছাড়াও চাকরিজীবীরাও মাছ কিনতে আসেন এই বাজারে। তবে মাছের দাম একটু বেশি হলেও বিভিন্ন ধরনের তাজা ও টাটকা মাছ নিজ চোখে দেখে কিনতে আসেন দূর-দূরান্ত থেকে অনেক ক্রেতারা। এই বেচা বিক্রি চলে ভোর সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮ টা,পর্যন্ত। বর্ষার মৌসুমে এই বাজারে বিভিন্ন ধরনের প্রায় ৭ থেকে ৮ মণ মাছ বিক্রি করা হয়। প্রতিদিন গড়ে বিভিন্ন প্রকারভেদে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি হয় এই বাজারে। মাছ বিক্রেতারা বলেন,নিলাম শেষে পাইকাররা এই মাছ নিয়ে চলে যায় শহরের বিভিন্ন বাজারে। একেক দিন একেক রকম মাছের বাজার যায়, নদীর বিভিন্ন প্রকারের বারো মিশালি মাছ বিক্রি হয় ৮০০ থেকে ১২০০ টাকা কেজি পর্যন্ত। আর নদীর বড় কোন আইড় মাছ বা বোয়াল মাছ হলে প্রতি কেজিতে বিক্রি হয় ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।

তবে মাছ ব্যবসায়ী নেতারা বলছে, বর্ষার সময় মাছের দেখা বেশি মিললেও অন্যান্য সময় খুব একটা মাছ মেলে না এই বাজারে। যদি সরকারিভাবে জেলেদের প্রনোদনা সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ সকল বাজারে মাছের আমদানি আরো বাড়বে।