নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড

রূপগঞ্জে সাব রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে কলম বিরতি

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 24-09-2023 12:42:09 pm


নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনিয়ম, হুমকি, স্বেচ্ছাচারিতা ও দলিল লিখক, দাতা- গ্রহীতাদের সঙ্গে দূর্ব্যবহার, অসদাচরনের প্রতিবাদে রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্টার কর্মকর্তা মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর অপসারণের দাবিতে কলম বিরতি কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল ২৪ সেপ্টেম্বর রবিবার রূপগঞ্জ  দলিল লিখক ও ভেন্ডার সমিতির আহবায়ক মুশফিকুর রহমান রিপনের নেতৃত্বে রূপগঞ্জের স্থানীয়  সকল দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডারগণ  অনির্দিষ্ট কালের কলম বিরতী কর্মসূচি পালন করেছেন। 


এসময় বক্তারা বলেন, রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্টার নানা অনিয়মের মাধ্যমে আমাদের জিম্মি করে তুলেছেন। অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে। এ সাব রেজিস্ট্রারকে প্রত্যাহার না করা পর্যন্ত দলিল লেখকদের কলম চলবে না। আমরা দূর্নীতিবাজ সাব রেজিস্ট্রার মহিউদ্দিন আব্দুল্লাহর প্রত্যাহারের জোরদাবি জানাচ্ছি। 


এ ব্যাপারে রূপগঞ্জ পূর্ব   সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন ভূমি আইন বাস্তবায়নে দলিল লিখকদের বা জমি মালিকদের আপত্তি থেকে ভুলবুঝাবুঝি হচ্ছে।  এটা দলিল লিখকদের  বুঝিয়ে সমাধান করা হবে। 

Tag
আরও খবর

deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

২২ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে