‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

টপ অর্ডারের দৃঢ়তায় প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সহজ জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2023 01:42:48 am

বাসস) : টপ অর্ডারে তানজিদ হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের হাফ-সেঞ্চুরিতে বিশ^কাপের আগে আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলংকার ছুঁড়ে দেয়া ২৬৪ রানের টার্গেট ৮ ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলে টাইগাররা। তানজিদ ৮৪, লিটন ৬১ ও মিরাজ অপরাজিত ৬৭ রান করেন। আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ^কাপ।

গুয়াহাটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকাকে ৫৫ বলে ৬৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। দশম ওভারের দ্বিতীয় বলে কাঁধের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ৩৪ রান করা পেরেরা।

কুশল মেন্ডিসকে নিয়ে দলের রান ১শ পার করেন নিশাঙ্কা। মেন্ডিসকে ২২ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ।

এরপর দলীয় ১৬৪ রানের মধ্যে শ্রীলংকার আরও ৩ উইকেট তুলে নেন স্পিনার মাহেদি হাসান। সাদিরা সামারাবিক্রমা ২, নিশাঙ্কা ৬৮ ও চারিথ আসালঙ্কা ১৮ রান করে মাহেদির শিকার হন।

দলীয় ১৭৭ রানে অধিনায়ক দাসুন শানাকাকে ৩ রানে শিকার করে শ্রীলংকাকে চাপে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এ অবস্থায় লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে শ্রীলংকাকে লড়াকু পুঁজি এনে দেন ধনাঞ্জয়া ডি সিলভা।

৫৫ রানের ইনিংস খেলে এ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শিকার হন ধনাঞ্জয়া। শেষ পর্যন্ত ৫ বল বাকী থাকতে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলংকা।

বাংলাদেশের পক্ষে মাহেদি হাসান ৩৬ রানে ৩টি, তানজিম হাসান সাকিব-শরিফুল-নাসুম ও মিরাজ ১টি করে উইকেট নেন।

জবাবে ২৬৪ রানের টার্গেটে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১২৬ বলে ১৩১ রান যোগ করেন তারা। জুটিতে ১০টি চারে ৫৬ বলে ৬১ রান করে ফিরেন লিটন।

দ্বিতীয় উইকেটে তানজিদের সাথে রানের চাকা সচল রাখেন তিন নম্বরে নামা মিরাজ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৪ রানে আউট হন তানজিদ। ৮৮ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

তানজিদের বিদায়ে ক্রিজে এসে প্রথম বলেই আউট হন তাওহিদ হৃদয় আউট হলে ১৮৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ ও মুশফিকুর রহিম। ৫টি চার ও ২টি ছক্কায় ৬৪ বলে অনবদ্য ৬৭ রান করেন মিরাজ। ২টি চার ও ১টি ছক্কায় ৪৩ বল খেলে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক।

আগামী ২ অক্টোবর একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পক্ষান্তরে,৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলংকা।


 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে