আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস

উখিয়ায় চৌকিদারের দাপট চরমে: পাঁচশো টাকায় মিলে সাক্ষর!

উখিয়া রত্নাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার নাজির হোছনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রয়োজনীয় সনদে স্বাক্ষর নিতে টাকা নেওয়া ও বিভিন্ন কেলেংকারির পাহাড় সমান অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগপত্র দাখিল করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।


এ অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য দায়িত্ব প্রদান করেন উপজেলার ট্যাগ অফিসার আব্দুল করিমকে (একটি বাড়ি একটি খামার)।


তিনি জানান, মাঠ পর্যায়ে তদন্ত সাপেক্ষে সত্য-মিথ্যা নিখুঁতভাবে যাচাই বাচাই করে যেটি বেরিয়ে আসবে সেই তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রতিবেদনটি প্রেরণ করা হবে।


এদিকে স্থানীয়রা বলছেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের চৌকিদার নাজির হোছেন আইনি পোশাক পড়ে প্রতিনিয়ত বেঈনিভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে স্থানীয় সাধারণ মানুষের সাথে।


জন্মসনদ,মৃত্যুসনদ,ওয়ারিশ সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপাতি স্থানীয় চৌকিদারের স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় বাংলাদেশী নাগরিক সেবায় স্বাক্ষর নিতে গেলে টাকা ছাড়া কথাও বলতে রাজি হন এই চৌকিদার। একটা স্বাক্ষরে ৫০০ টাকার বেশি ভিজিট পেলে সত্য মিথ্যা যাচাই না করে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন তিনি। নির্বাচিত মেম্বার চেয়ারম্যানদের চেয়ে বেশি ক্ষমতাবান এই চৌকিদার। একজন বাংলাদেশী নাগরিক ইউনিয়ন পরিষদের সেবা পেতে মেম্বার চেয়ারম্যানদের স্বাক্ষর পেলেও চৌকিদারের স্বাক্ষর পেতে অনেক কষ্ট চলে যায় সাধারণ মানুষের।


তার এমন কর্মকান্ডে সাধারণ জনগন ক্ষোব্ধ হয়ে তার বিরুদ্ধে এই অভিযোগ গনস্বাক্ষরে লিখিতভাবে জমা দেন।


স্থানীয় সুত্রে জানা যায়, এই চৌকিদার পাড়াপ্রতিবেশি থেকে শুরু করে পুরা ৪নং ওয়ার্ডবাসীর সাথে জগড়া দন্দবিবাদ লেগেই থাকে। যেখনো চৌকিদারী সেবার জন্য গেলে আগে টাকা পরে কথা এমন ভাব নিয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করতে থাকে।


সম্প্রতি ভোটার হালনাগাদের প্রয়োজনীয় কাগজপাতিতে একটা স্বাক্ষর ৫০০ টাকার উপরে বিক্রি করেছেন তিনি।


স্থানীয় ভুক্তভোগী মোঃ হোসেন জানান,আমার বাড়ি চৌকিদারের বাড়ির পাশে আমি এবং আমার বোন ওয়ারিশ সনদে স্বাক্ষর নিতে গেলে তাড়িয়ে দেন। পরে অন্যভাবে ৫০০ টাকা দিয়ে কোন প্রকারে আমার স্বাক্ষর নিয়েছি আমার বোনের স্বাক্ষর নিতে পারি নাই। আমরা তো আর রোহিঙ্গা নই। চৌকিদার আমার পরস্পর গোষ্ঠী আমি রোহিঙ্গা হলে চৌকিদার ও রোহিঙ্গা হবে। এই বিচার কাকে দিবো। এরকম চৌকিদার থেকে নিস্তার দিতে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি জোর দাবি জানাচ্ছি।


একই এলাকার শমশু মিয়া জানান, ছেলের জন্মনিবন্ধন করতে চৌকাদের স্বাক্ষর বাধ্যতামূলক হওয়াই তার কাছে গেলে স্বাক্ষর দিতে অপারগ প্রকাশ করে আমাকে তাড়িয়ে দেন। পরে অনেক আকুতি মিনতি করার পর জিজ্ঞেস করলাম আমার ছেলে কি রোহিঙ্গা নাকি সে বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই? নাকি সে বাংলাদেশের নাগরিক সেবা পাবে না এমন প্রশ্নের উত্তরে চৌকিদার বলেন ২০০০ হাজারের নিছে জন্মনিবন্ধন ফরমে স্বাক্ষর করে না চৌকিদার। এই বলে চলে যান তিনি। পরে এ বিষয়টা স্থানীয় মেম্বার এবং সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান নুরুল হুদাকে অবগত করি। উনারা সামাধান দেওয়ার প্রতিশ্রুতি দেন আমাকে।


এরকম অহরহ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ভুক্তভোগীরা এসব তথ্য তুলে ধরেন গনমাধ্যমকে।


এ ঘটনায় অভিযুক্ত চকিদার নাজির হোসেন বিষয়গুলো অস্বিকার করে বলেন, কেউ কেউ খুশি হয়ে টাকা দিলে সেটা আমার দুষ কি। জোর করে তো টাকা নি নাই।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য অলি আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, চৌকিদারের বিষয়টা অনেকেই বলাবলি করতেছে শুনলাম তবে আমি নিজের চোখে দেখেনি। এসব বিষয়ে চেয়ারম্যান অবগত রয়েছেন। চেয়ারম্যান মহোদয় এখন গুরুতর অসুস্থ উনি সুস্থ হলে এসব বিষয়ে আমরা বসব এবং সুন্দর একটা সামাধাণ হবে বলে আমি মনে করি।


রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুরুতর অসুস্থতায় চট্রগ্রাম আইসিউতে ভর্তি রয়েছেন যার কারণে তারঁ বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


আরও খবর