কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

এস এস সি পরিক্ষার প্রশ্ন ফাঁসের মামলার আরো দুই আসামিকে রিমান্ড মঞ্জুর

মামলার আসামি জুবায়ের ও রাসেল


কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলার আরো দুই আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের  র্ধম শিক্ষক মাওলানা জুবায়ের  ও ইংরেজি  শিক্ষক  আমিনুর রহমান  রাসেল কে  দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


রবিবার  (২ অক্টোবর ) বেলা ১১টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।


মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আসামিদের তিনদিনের রিমান্ড চাইলে আদালত বিশেষ বিবেচনায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান কে  তিন দিনের রিমান্ড  শেষে  আজ তাকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করেন।


মামলার আসামিরা হলেন- কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। এ মামলা এজাহার ভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে।


মামলায় সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, আসামি পক্ষের উকিল আসামিদের জামিন আবেদন করলে আদালত না মঞ্জুর করে দুই আসামিকে দুই  দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সেদিন রাতেই চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামের মামলা করেন নেহাল উদ্দিনপাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। 


একই ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মাকে শোকজ করেছে জেলা প্রশাসন।


আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে