অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

ছোট গল্প- ঈগলপাখি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-10-2023 09:46:05 am

প্রতীকী ছবি


আশি মাইল বেগে উড়ে যাওয়া ঈগল পাখিটি আজ বসে আছে পাহাড়ের পাদদেশে এক মস্ত বড় পাথরের উপর। কখনো কারো সাথে পরাজিত হয়নি কখনো কোন শিকারিও তার পিছু ধরেনি।পোকামাকড় ফল-মূল ছিল তার সুস্বাদু ভোজন বিলাস। এক বেলা অনাহারের মর্মও সে বুঝে নাই। একটানা শত শত পথ পাড়ি দিয়েছে তবুও ক্লান্ত হয় নাই। পাখিটিকে কেউ বাসাও বেঁধে দেয় নাই। আবার কেউ লালন পালন করার জন্যও গ্রহণ করেনাই। মানুষ তাকে অবহেলাও কম করে না। এত কিছুর পরও কখনো সে হতাশ হয় না। কখনো পিছুটান দেয় না টিকে থাকতে চাই যুগের পর যুগ, অনন্ত, অবিরাম। কারণ পাখিটি জানে সে আত্মনির্ভরশীল অন্যের উপর নির্ভর করা তার অভ্যাস নয়। হঠাৎ পাখিটি একদিন ডানা ছাপিয়ে আর বেশি দূর উড়ে যেতে পারেনা।


১০ মাইল যেতে না যেতেই ক্লান্ত হয়ে যায়। পাখিটি হতাশ। ভেঙে পড়ে তার আত্মনির্ভরশীলতা। চোখে মুখে গ্লানির ছাপ। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভুলে যায় লক্ষ্য অর্জনের শত প্রচেষ্টা। ভাবলো, তার দুর্বলতা কোথায়..? কিসে ঘাটতি...? কিসের তার কমতি...? কেন আজ সে এত দুর্বল...? কেন আজ অদূর ওই নীল আকাশে ইচ্ছে মত উড়তে পারছে না...? অবশেষে পাখিকে খুঁজে পেল তার দুর্বল পয়েন্ট। 


ভালোভাবে খেয়াল খুঁজে পেল আসল রহস্য। বয়স তার ৪০ এর এর কাছাকাছি। ডানা দুটি এলোমেলো। পাখা গুলোর মধ্যে কিছুটা ভেঙ্গে গেছে। কিছুটা মসকে গেছে। আবার কিছুটা ঝলসে গেছে। পাখানাগুলো তুলতে আবার নতুন পাখনা গজাবে। কিন্তু পাখা যে ঠোঁট দিয়ে তুলবে সে ঠোঁট তার অকেজো হয়ে গেছে। একটু ভেঙে শক্তিহীন হয়েছে রয়েছে। এখন কি উপায় আছে পাখিটির...?


পরবর্তী ৪০ বছর সুন্দর, সাচ্ছন্দ্য, আরামপ্রিয় ও নির্ভরশীল ভাবে বেঁচে থাকার জন্য তাকে লড়াই করতে হবে হচ্ছে পাদদেশে বসে থাকা সেই পাথরটির সঙ্গে। পাখিটি নিঃশব্দ ও নিরুপায় হয়ে শুধুমাত্র লক্ষ্যকে সামনে রেখে, স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের ঠোঁট তুলে ফেলার চেষ্টা করছে পাথরটির বুকে শত শত আঘাতের মাধ্যমে। 


আহ...!

কি কষ্ট...!

নিজেকেই ভাঙতে হচ্ছে নিজের ঠোঁট নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য, নিজের লক্ষ্য অর্জনের জন্য। আঘাতে আঘাতে রক্তাক্ত। জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে উপরের ঠোটটি তুলে ফেললো পাখিটি। রক্তে রঞ্জিত তার সারা শরীর। তবুও থেমে নেই। আঘাতের পর আঘাত করছে, অপেক্ষা করছে নিচের ঠোঁটটি তোলার জন্য।


ব্লেন্ডার মেশিনে আপেল পিশলে যে রকম রস বের হয় ঠিক সেই রকম কষ্টে কষ্টে গজলো পাখিটির দুটি ঠোঁট। এবার বাকি রইল শুধু দুটানার পাখনা তোলার কাজ। কষ্টকে কষ্ট মনে না করে, দুমাস আহারের চিন্তা ভুলে গিয়ে, শুরু করলো নিজের ডানার পাখনা তোলার কাজ। আহ জীবন ,,,কষ্টের পর কষ্ট, আবারও কষ্ট, কষ্টের বুঝি শেষ নেই।


দু'মাস পর...

এখন পাখটি খুব খুশি, কষ্ট হোক, তার সুখ আর আনন্দ গুলো এখন থেকে আরো চল্লিশটি বছর তার চারপাশ ঘুরাফেরা করবে। সে আত্মনির্ভরশীল ভাবে বেঁচে থাকতে পারবে আরও ৪০টি বছর।


#প্রত্যেকটি মানুষের সফল অর্জনের পিছনে লুকিয়ে আছে এরকম হাজারো পরিশ্রম।


লেখক: নাজমুস সাকিল 

আরও খবর