প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

নব্য গঠিত রাবি ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা পদবঞ্চিতদের; বিক্ষোভ-ভাঙচুর

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর গত শনিবার (২১ অক্টোবর) রাতে ছাত্রলীগের অফিসিয়াল ফেইসবুক পেইজে ৩৯ সদস্যবিশিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 


রবিবার (২২ অক্টোবর ২০২১) সকাল ১০টা থেকেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সংলগ্ন ছাত্রলীগের দলীয় ট্রেন্টে পদবঞ্চিত নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। এ সময় নব্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ফেইসবুকে পোস্ট করতে থাকেন তারা। কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত বর্তমান কমিটির কেউ ক্যাম্পাসে অবস্থান নিতে পারবে না বলে জানান পদবঞ্চিতরা।

পরবর্তীতে দলীয় ট্রেন্ট থেকে ক্যাম্পাসে শোডাউন শেষ করে নব কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের আবাসিক হল মাদারবক্স হলে গিয়ে তার কক্ষে ভাঙচুর করেন। 

পরে পরিবহন মার্কেটে ছাত্রলীগের এক কর্মীকে দেখে মারধর করেন । এসময় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।


অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন, তাওহিদুল ইসলাম দুর্জয়, যুগ্ন-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, এছাড়া সাবেক সহ-সভাপতি কাজি আমিনুল হক লিংকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 


কাজী আমিনুল হক লিংকন এ কমিটিতে কোন পদ পাননি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব এইচএসসি পাশ, ভুয়া সার্টিফিকেটধারী। যা ছাত্রলীগের গঠনতন্ত্রের বাইরে। তাই আমরা এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করছি এবং আবারও নতুন কমিটি দেওয়ার দাবি জানাচ্ছি। 

সদ্যঘোষিত কমিটির সহ-সভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয় দাবি করেন, গত নভেম্বরে সম্মেলন হলে বাবু সেখানে প্রার্থীই ছিল না। কিছুদিন আগে সে রাজনীতিতে এসেছে। সাধারণ সম্পাদক গালিব অছাত্র, বিতর্কিত। এই কমিটিতে পিএইচডি এমফিল শিক্ষার্থীরা আছেন। তাদের নেতা কীভাবে ইন্টারপাস হয়?


সদ্য ঘোষিত বর্তমান কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, 'কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করেছেন। আমাদের ছাত্রলীগেরই কতিপয় নেতা নাকি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে শুনলাম। আসলে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এমনটা করছে।'নবগঠিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু দাবি করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং রাজশাহীর মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নেতা খায়রুজ্জামান লিটন চিন্তাভাবনা করেই এ কমিটি দিয়েছেন। যারা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাদের ব্যক্তি স্বার্থ রয়েছে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

আরও খবর