সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত


টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), মধুপুর উপজেলা শাখার ব্যানারে মধুপুর উপজেলা পরিষদ হতে বিভিন্ন মহাসড়কে র‌্যালী প্রদর্শন করে এবং উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।    আলোচায় বক্তব্য রাখেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ, বজলুল রশিদ খান চুন্নু , অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্নি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, তাদের দাবী একটাই ”বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই”।


শিক্ষকরা হলেন একটি মোমবাতির মতো যাঁরা নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। এনাদের মধ্যে নির্দেশনা, বন্ধুত্ব, শৃঙ্খলা এবং ভালোবাসা এই সবকিছুই পাওয়া যায়। শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এনাদের জ্ঞানের আলোতেই একজন আদর্শ নাগরিকের জন্ম হয়।    ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস।  ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপ্ললী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীর দিনে বিশেষ আনন্দর সহিত দেশের সমস্ত বিদ্যালয়ে, কলেজে ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করা হয়।


শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস  বাংলাদেশ এবং ভারতসহ পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয়। এদিন শিক্ষকদেরকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও অক্টোবর ৫তারিখ ইউনেস্কো কর্তৃক কৃত বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি হাতে  নিয়ে থাকে।     বিশ্বের প্রায় ১০০টি দেশে দিবসটি পালিত হয়ে থাকে। এ দিবস পালনে অ্যাডুকেশন ইন্টারন্যাশনাল (ইআই) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।  ইআই প্রতি বছরই একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। বিশ্ব শিক্ষক দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো ‘শিক্ষকদের দিয়ে শিক্ষার পরিবর্তন শুরু হয়।’


আরও খবর




6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

১ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে