দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কাজী নজরুল ইসলাম: একটি জীবন্ত সংগ্রাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-10-2023 03:40:11 am

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। © সংগৃহীত ছবি



◾ হাসান মুহাম্মদ আব্দুল্লাহ : সাহিত্য যতটা না বিচিত্র ও বহুবর্ণিল, তারচে' বিচিত্র ও বহুবর্ণিল আমাদের কাজী নজরুল ও তাঁর জীবনালেখ্য। জীবনের প্রথম প্রহর থেকে প্রতিভা ছিল তার সর্বসঙ্গী, দুঃখ ছিল তার ছায়াসঙ্গী। চার পুত্রের 'অকালে' মৃত্যুর পর নজরুলের জন্ম। বাবা ছিলেন মসজিদের ইমাম আবার মাজারের খাদেম। মা গৃহবধূ। সব মিলিয়ে গ্রামবাসীর কাছে তিনি ছিলেন 'দুখু মিয়া'। অন্য দু'জন গ্রামের বাচ্চাদের মতোই তার শিক্ষা জীবন শুরু হয়— মকতবে। নিম্ন প্রাথমিক শিক্ষা মকতবেই। ৮ বছর বয়সে বাবাকে হারিয়ে অভাবের বোঝা কাঁধে চড়ে বেড়ান দুখু মিয়া। হঠাৎ পড়াশোনা থেমে গেলেও দুখু মিয়ার স্পৃহা, আগ্রহ থেমে থাকেনি। যেখানেই থাকতেন, অপ্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করতেন। আমাদের কবিদের লেখালেখির জন্য যে শর্ত-শরায়েত প্রয়োজন হয়, তা নজরুলের প্রয়োজন হতো না; তিনি 'শব্দ' এলাকায় ঠিক সেভাবেই রচনা করতে পারতেন, যেভাবে 'নিঃশব্দ' এলাকায় রচনা করতেন। পরবর্তীতে দ্বিতীয়বারের মতো প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেলে কিছুদিন পরেই ফের অভাব-অনটনে বেষ্টিত হন। ষষ্ঠ শ্রেণির পর আবার পড়াশোনায় বিঘ্ন ঘটে কিশোর নজরুলের। এরপর তিনি চায়ের দোকানে কাজ করলে সেখানে কোনো এক দারোগার মাধ্যমে আবারো পড়ালেখার সুযোগ পান। এবার তিনি সপ্তম শ্রেণিতে ওঠেন। এভাবে নজরুল তার শুরুর দিনগুলো পার করেন। এত এত ত্যাগ স্বীকারের পর, জীবনের একপর্যায়ে এসে নজরুল বিশ্বকে কালজয়ী সাহিত্য ও কবিত্বের এক দর্পণ উপহার দান করেন। বস্তুতঃ তিনিই সাহিত্য ও কবিত্বের এক অনন্য দর্পণ। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তাঁর ছিলো অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেসব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। পাশাপাশি একজন আদর্শ সাংবাদিকের পরিচয়েও তিনি পরিচিত ছিলেন। এভাবে জীবনভর সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে বিদ্রোহী কবি নজরুলের জীবন। 



নজরুলের জীবন আমাদেরকে স্রেফ বিদ্রোহ শিক্ষা দেয় না, শিক্ষা দেয় জীবনের কাছে কপাল না ঠেকানো, পরাশক্তির কাছে নিজের প্রতিভাকে বিক্রি না করা, শত্রুর কাছে নিজেকে ধরণা না দেওয়া। কাজী নজরুল ইসলাম একাই গোটা বাঙালি জাতির সম্পদ। উম্মাহর জন্য তার একটি শৃঙ্খলাবদ্ধ ফিকির ছিলো। আলাদা একটি দরদ ছিল। সে ফিকিরকে 'আমাদের' করে নিতে হবে, কাজে লাগাতে হবে, বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সেই দরদকেও রাখতে হবে আমাদের জন্য সাহসের যোগান হিসেবে। 



আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৫ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৬৫ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে