৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা

ফরিদপুরে হরতালের সমর্থনে আইনজীবীদের মিছিল, গ্রেপ্তার ৫

ফরিদপুরে হরতালের সমর্থনে আইনজীবী ফোরামের মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলকারীদের ওপরে লাঠিপেটা করারও অভিযোগ করা হয়। গতকাল রোববার সকালে জেলা আদালত চত্বরে এ ঘটনা ঘটে। 


গ্রেপ্তাররা হলেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, জাহিদুল ইসলাম লাবলু, খসরুল আলম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম। 


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, ‘হরতালের সমর্থনে তারা মিছিল ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 


প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সকালে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে আওয়ামীপন্থী আইনজীবীদের একটি দল স্বাধীনতা চত্বরে অবস্থান নেয়। আইনজীবী ফোরামের মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে লালদীঘি পুকুর মার্কেটের সামনে দিয়ে স্বাধীনতা চত্বরের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা করে বলেও অভিযোগ করেন আইনজীবী ফোরামের নেতারা। পুলিশ সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।

আরও খবর