মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার,খড় বিক্রি করে লাভবান খড় বিক্রেতা

কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার,খড় বিক্রি করে লাভবান খড় বিক্রেতা


কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার।গরুর খামারী,গৃহস্থ আসছেন গরুর খাদ্য খড় ক্রয় করতে।প্রতিদিন দুরদুরান্ত থেকে  আসছেন হাটে। বিক্রি হচ্ছে ভালো,ভীড় করছেন ক্রেতা।দাম বেশী পেয়ে খুশী খড় বিক্রেতা। খড় বিক্রি করে লাভবান তারা।প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার খড় বিক্রি হয় প্রতিটি ব্যবসায়ীর।


ময়মনসিংহের নান্দাইলে দেওয়ানগঞ্জ বাজারে বসেছে এই খড়ের হাট।বেড়েছে খড়ের কদর।প্রতিদিন এই বাজার থেকে খড় কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় খড়ের দামও বেড়ে গেছে।হাতের কাছেই গো খাদ্যের বাজার বসায় খুশি ক্রেতারাও। প্রতি মন খড় বিক্রি হচ্ছে ৮শত থেকে ১ হাজার টাকা দরে।প্রতিটি আটি বিক্রি হচ্ছে ১শত টাকা থেকে ৩ শত টাকায়।গৃহস্থের চাহিদা অনুযায়ী তারা খড় বিক্রি করছেন।


সরেজমিন দেখা গেছে,স্থানীয়  দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে খড়।মধ্যবাজারে বিশাল জায়গা জুড়ে খড়ের ছোট-বড়  স্তুপ।ছোট-বড় আটিসহ স্তুুপ আকারে রাখা হয়েছে খড়। ২৫ টির মতো রয়েছে খড়ের দোকান।খড় কিনতে ভীড় করছেন গৃহস্থরা।তাদের চাহিদা অনুযায়ী গৃহস্থরা কিনছেন খড়। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় খড়ের দামও বেড়ে গেছে।


খড়ের (গো-খাদ্য) দাম বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। গরু নিয়ে কৃষক পড়েছেন বিপাকে। প্রতিদিন খড় ক্রয় করতে ট্রলি ও ভ্যান  নিয়ে দুর-দুরান্ত থেকে আসছেন কৃষক। তারা খড় ক্রয় করে নিয়ে যাচ্ছেন।


উপজেলার খারুয়া,মহেষকুড়া নরেন্দ্রপুর, হাটশিরা, কুর্শা,কাকুরিয়া,কয়ারপুর,রাজাপুর,বীরবাগারী,নাগপুরসহ আশেপাশের কৃষকরা আসছেন খড় ক্রয় করতে।ট্রলি ও ভ্যান নিয়ে এসেছেন তারা।


কুর্শা গ্রামের কৃষক তোফাজ্জল,বীরকামট খালী গ্রামের কৃষক মানিক বলেন, আমরার ৩টি করে গরু আছে। খড় শেষ তাই দেওয়ানগঞ্জ বাজারে আইছি খড় কিনবার আইছি।


খড়ের পাইকারী ব্যবসায়ী কুর্শা গ্রামের খড় ব্যবসায়ী ইসলাম,এনামুল, জাহাঙ্গীর, হাটশিরা গ্রামের সাগর,মিলন,হেলাল এবং বেলতৈল গ্রামের নাজিম উদ্দিনসহ অনেকেই জানান, বর্তমান খড়ের ব্যবসা করে আমাদের ভালোই লাভ হচ্ছে।সংসারও চলছে ভালো।তিনমাসের জন্য এ ব্যবসা চলবে অগ্রাহায়ণ মাস পর্যন্ত। 


তারা আরো জানান,বিভিন্ন গ্রাম থেকে বড় গৃহস্থের বাড়ি থেকে খড় কিনে আনেন। ৫০ টাকা থেকে থেকে ৩০০ টাকা পর্যন্ত আটি বিক্রি হয়।প্রতিমন খড় বিক্রি হয় ৮০০ টাকা থেকে ১ হাজার দরে। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার খড় বিক্রি হয় প্রতিটি ব্যবসায়ীর।

 

স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু বলেন, ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে খড়ের হাট।স্বল্পকালীন এই সময়ের ব্যবসা করে লাভবান হচ্ছেন বিক্রেতারা।আশপাশের মধ্যে একমাত্র খড় বিক্রির হাট এটি।

Tag
আরও খবর