কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড পাচ্ছেন আ.লীগ নেতা - এনামুল

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড পাচ্ছেন । সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকেএই এ্যাওয়ার্ড ২০২২ মনোনীত করা হয়েছে।  

আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টায় সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের উদ্দ্যোগে ঢাকা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়নে তাকে আনুষ্টানিক ভাবে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, সংগঠনের ১১ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে” দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করোনীয়” শীর্ষক আয়োজিত  অনুষ্টানে  প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি  স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু। সভাপতিত্ব করবেন সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের চেয়ারম্যান আতাউল্লাহ খান।  প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি এস এম মজিবুর রহমান,  সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ।

এ বিষয়ে আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দিক নির্দেশনায় আ.লীগের সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছি। সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের তদন্তে আমাকে মনোনীত করে সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন। সেই মোতাবেক আমি ১৫ অক্টোবর গোল্ডেন এ্যাওয়ার্ড আনুষ্টানিক ভাবে গ্রহণ করবো।

উল্লেখ্য, এর আগে এনামুল হক কে ২০২১ সালের ৬ নভেম্বর করোনা মহামারিতে জনসচেতনা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছিলেন। #


Tag
আরও খবর