নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

জবির ৩ গেটে ছাত্রদলের তালা ঝুলিয়ে পলায়ন


বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩টি গেটে তালা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় প্রতিটি গেটে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দেন তারা। 


বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে গভীর রাতে তালা ঝুলিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে। 


জানা যায়, জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেট (ব্যাংকের গেট) ও পোগোজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ গেটে তালা ও ব্যানার ঝুলিয়ে দেয়। পোগজ ল্যাবরেটরীর গেটে তালা ও ব্যানার ঝোলানোর সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা পলায়ন করে। 



এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির বিচার, জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশের বিচার ব্যবস্থা সংশোধন করা ও এক দফা দাবি আদায়ের এ অবরোধে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবরোধ পালিত হবে না এটা কোনো‌ ভাবেই মেনে নেয়া যায় না। সেই অবরোধের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে তালা দিয়ে দেশের জনগণের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে এ অবরোধ পালনে উৎসাহিত করছি।


শাখা সভাপতি আসাদুজ্জামান  আসলাম বলেন, 

এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহা সমাবেশে পুলিশলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা ও গণ গ্রেফতারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি।

 বিশ্ববিদ্যালয় এই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ প্রশাসন জনগনের স্বার্থ রক্ষার অবরোধকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখবেন। আর যদি বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখেন সামনের যে কোন সহিংসতা এবং অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবেন। 


এ বিষয়ে প্রক্টর মোস্তফা কামাল বলেন, তালা লাগানোর পর সিকিউরিটি গার্ডকে আদেশ দিয়ে ভেঙে ফেলা হয়।  আমরা আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এ বিষয়ে আমাদের সাথে পূর্ব কিছু বলে নি।  ক্যাম্পাসে সব কিছু এখন স্বাভাবিক আছে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে