মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শিবচরে চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষণ কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন


মাদারীপুরের শিবচর পৌরসভার বাবুবাড়ি রবীন্দ্র সরোবর এলাকায় অত্যাধুনিক ৬ তলাবিশিষ্ট চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষণ কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন করা হয়েছে।


শনিবার (৪ নভেম্বর) চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষন কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।


প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্রে একসাথে ৬০ জন নারী ৪ বিষয়ে প্রশিক্ষণ ও আবাসন সুবিধার পাশাপাশি আরো ৫৪ জন কর্মজীবী নারী স্বল্প খরচে আবাসন সুবিধা পাবেন। একইসাথে ২৫ শিশু ডে কেয়ারের সুবিধা পাবে।


এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবেদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মনোয়ারা ইশরাত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নজরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক ফারহানা আক্তার, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর