ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

আইপিএলে আবারও শাহরুখের দলে যোগ দিলেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-05-2024 03:33:03 pm

বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলে বলিউড বাদশা শাহরুখ খানের দলকে দুই বার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। কয়েক আসর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার এবার ভিন্ন লিগে ফ্র্যাঞ্চাজিটির সঙ্গে যুক্ত হয়েছেন। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) শাহরুখের দলটি খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে। তাদের হয়ে ২০২৪ আসরে সাকিবের খেলার কথা রয়েছে।


১৭ মে, শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।


সেখানে তারা লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শীঘ্রই দেখা হচ্ছে, সাকিব।’


এক বিবৃতিতে নাইট রাইডার্স গ্রুপ জানিয়েছে, ‘নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের, তিনি কেকেআরকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনি–সোনালি জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না।’


নাইট রাইডার্সের অধীনে আইপিএলে কেকেআর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স ও আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স খেলে আসছে। মেজর লিগ ক্রিকেটের ২০২৩ আসরে একেবারের শেষে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল শাহরুখের দলটি। আসন্ন আসরে সেই বিপর্যয় কাটানোর লক্ষ্যে তারা আটঘাট বেঁধে নামছে। তারই একটি নমুনা পরিবারের পুরোনো সদস্য সাকিবকে নতুন করে দলে ভেড়ানো।


সাকিব ছাড়াও আগে থেকেই লস অ্যাঞ্জেলস স্কোয়াডে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন রয়, স্পেন্সার জনসনের মতো বিদেশি তারকারা। এ ছাড়া ভারতের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে উন্মুক্ত চাঁদ, আলী খান, সাইফ বদর, নিতীশ কুমার আছেন স্কোয়াডে। গত ২১ মার্চ এমএলসির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল, তবে ১৬ জুন পর্যন্ত ক্রিকেটার দলে যুক্ত করার অতিরিক্ত ড্রাফট খোলা রয়েছে।


বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম। প্রথম মৌসুমে লস অ্যাঞ্জেলস ছিল পয়েন্ট তালিকায় ৬ নম্বরে, সবার নিচে। আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির এমআই নিউইয়র্ক ও সিয়েটল ওরকাস মুখোমুখি হবে। গত আসরে তারা চ্যাম্পিয়ন–রানার্স আপ হয়েছিল। পরবর্তীতে এমএলসি টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ জুলাই।


উল্লেখ্য, কলকাতার হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল সাকিবের। এরপর সাবেক এই টাইগার অধিনায়ক ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল দাপিয়েছেন। কলকাতার দুই শিরোপাতেই ছিল তার অবদান।


২০১৮ ও ২০১৯ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন সাকিব। এরপর ২০২১ সালেও খেলেন কলকাতার হয়ে। সেই মৌসুমের পর আর আইপিএলে দেখা যায়নি সাকিবকে। এমনকি আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন না বলে গত বছর কয়েকটি টুর্নামেন্ট থেকেও তিনি নাম প্রত্যাহার করে নেন।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে